ফ্যাশন ছবির ১৪ বছর পূর্তিতে টিমকে ধন্যবাদ জানালেন মধুর ভান্ডারকর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফ্যাশন এবং গ্ল্যামারের জগতকে ঘিরে বরাবরই নানান বিতর্ক রয়েছে এখনও গ্ল্যামারের জগতকে খুব একটা ভালো চোখে দেখেননা সাধারন মানুষ এর গ্ল্যামার জগতকে কেন্দ্র করে থাকা এই বিতর্কের নিয়েই তৈরি হয়েছিল সিনেমা ফ্যাশন। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত ছবিটি সেই সময় ব্যাপক সাফল্য লাভ করে। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং কঙ্গনা রানাউত। শনিবার ছবিটি ১৪ বছর পূর্ণ করল। ছবিটির ১৪ বছর পূর্তিতে পরিচালক মধুর ভান্ডারকর (Modhur Bhandekor) সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন যা মুহূর্তে ভাইরাল হয়।

মধুর ভান্ডারকর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিনেমার শুটিং চলাকালিন অফ স্ক্রিন কিছু ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়  মধুর ভান্ডারকর প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত এবং মুগ্ধা গডসের এক সঙ্গে কিছু মজার আলোচনা করছেন  কিছু ছবিতে আবার চলচ্চিত্র নির্মাতাকে কোনো গভীর কথোপকথনে ব্যাস্ত থাকতে দেখা গিয়েছে। ছবি গুলি পোস্ট করে মধুর ভান্ডারকর ফ্যাশনের গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন “ফ্যাশন ছবির ১৪ বছর পূর্তিতে পুরো টিমকে ধন্যবাদ”।

মধুর ভান্ডারকরের পোস্ট করা ছবি গুলি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। অনুরাগীরা পুরো টিমকে ভালবাসায় ভরিয়ে দেন। একজন নেট নাগরিক লিখেছেন, “আমার অনুপ্রেরণার সিনেমা। ধন্যবাদ মধুর স্যার”। অপর একজন লিখেছেন, “এই সিনেমাটি এখনও আমার প্রিয় ছবির তালিকায় রয়েছে”। তবে শুধু অনুরাগীরাই  নয় ছবির কাস্ট অ্যান্ড ক্রু রাও মধুর ভান্ডারকরের এই পোস্টে প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। ছবিটিতে ফটোগ্রাফার কার্তিক সুরির ভূমিকায় অভিনয় করা রোহিত বোস রায় মজা করে লিখেছেন, “মেরি ফটো লাগা!!! আগর মেন প্রিয়াঙ্কা কি ছবি নাহি খেঞ্চতা তো ছবি হি নাহি বান্টি”।  সুরকার সেলিম মার্চেন্টও আগুন ইমোজির একটি ছবি দিয়ে পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের