গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত্যু বাঙালি যুবকের

জানা গিয়েছে, মৃত বাঙালি যুবকের নাম হাবিবুল শেখ। কর্মসূত্রে গুজরাতে থাকতেন। গুজরাতে সোনার কারিগর হিসাবে কাজ করতেন হাবিবুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেতু ভেঙে পড়ার ঘটনায় গুজরাতের মোরবিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজদের উদ্দেশে তল্লাশি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। রবিবার এই সেতুতে বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছে এক তরতাজা বাঙালি যুবকের। এদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। ঘুরতে গিয়েই আনন্দ বদলে গেল মৃত্যুতে।

জানা গিয়েছে, মৃত বাঙালি যুবকের নাম হাবিবুল শেখ। আদতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা তিনি। কর্মসূত্রে গুজরাতে থাকতেন। গুজরাতে সোনার কারিগর হিসাবে কাজ করতেন হাবিবুল। সেখানে তার কাকাও কাজ করতেন। কাকার কাছেই মাস দশেক আগে কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। রবিবার তার কাজে ছুটি ছিল, সেই ছুটি উপভোগ করতে মাচ্চছু নদীতে ঝুলন্ত সেতুতে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। হাবিবুল-সহ আরও বহু মানুষ যখন ব্রিজের উপর ছিলেন সেই সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেতুটি আচমকা ভেঙে পড়ে। নদীর গভীরে তলিয়ে যান বহু মানুষ। সেতুর কেবল ও ভাঙা অংশ ধরে কোনওরকমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন বিপর্যয়ের কবলে পড়া অনেকে। এরপর উদ্ধার কাজে নামে স্থানীয় মানুষজন, সেনা, আধা সেনা ও এনডিআরএফ টিম। বেশ কিছুক্ষণ পর হাবিবুলের দেহ উদ্ধার হয়। হাবিবুলের কাকা দেহ শনাক্ত করার পর পূর্ব বর্ধমানের বাড়িতে ফোন করে মৃত্যু সংবাদ দেন। মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে পূর্বস্থলীর মুকসিমপাড়ার বাড়িতে।

হাবিবুল শেখের বাবা বাবা মহিবুল শেখ জানান,  ছেলে সোনার কাজের জন্য গুজরাতে গিয়েছিল। সেখানেই কাকার কাছে থাকত। রবিবার বন্ধুদের সঙ্গে কেবল ব্রিজ দেখতে গিয়েছিল। তারপর জানতে পারলাম ও আর নেই। হঠাৎ নেই হয়ে যাওয়া ছেলের শোকে পাথর হয়ে গিয়েছেন তারা। ভিন রাজ্যে কাজের জন্য গিয়ে যে এমন পরিণতি হবে তা কল্পনাও করতে পারছেন না কেউ। আপাতত গ্রামে কখন হাবিবুলের দেহ ফিরবে সেই অপেক্ষায় রয়েছেন প্রতিবেশীরা।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীন IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক