Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাল মোরবি যাবেন মোদি, দুর্ঘটনার ১৮ ঘণ্টা বাদে সিদ্ধান্ত

সফরের কথা জানিয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধনিগর: অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মোরবি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁর সফরের কথা এদিন দুপুর দেড়টা নাগাদ জানিয়ে দেওয়া হয়েছে।  খবর দিল গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর।  দফতর  থেকে মঙ্গলবার দুপুরে ছোট একটা টুইট করে বলা হয়েছে, আগাীকাল দুপুরে প্রধানমন্ত্রী মোদি মোরবি আসবেন।  দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত এল ১৮ ঘণ্টা কেটে যাওয়ার পর। 

জানা গিয়েছে,  কংগ্রেসের এক প্রতিনিধিদল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গৌহলত। দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে কংগ্রেস আপাতত ওই রাজ্যে তাদের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে। বাতিল করেছে আম আদমি পার্টিও। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারাও এক প্রতিনিধিল সেখানে পাঠানোর চিন্তাভাবনা করছে। 

যে প্রশ্ন ইতোমধ্যে রাজনৈতিকমহলে ঘোরাফেরা করছে তা হল যে মানুষ প্রতিমুহূর্তে কোনও না কোনও ঘটনা নিয়ে টুুইট করেন, তা সে বিদেশ সফর হোক বা মূর্তি উন্মোচন,  তিনি কী করে এত ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করলেন পরের দিন।  ছিলেন একতা নগরীতে। ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রী লেখেন, তিনি একতা নগরীতে রয়েছেন। তবে মন পড়ে রয়েছে মোরবিতে। আমি আমার জীবনে এই প্রথম এমন এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইলাম। এক হাত যেন ধরে রয়েছে দ্বিখণ্ডিত দেহ। আর এক হাতে  কর্তব্যের মহান বার্তা। 

তথ্য বলছে, ৪৭ নম্বর জাতীয় সড়ক ধরে একতা নগরী থেকে মোরবি যেত সময় লাগে মাত্র ছয় ঘণ্টা ৫০ মিনিট। দূরত্ব মাত্র ৩৮৯.১ কিলোমিটার।  একতা নগরীতে প্রধানমন্ত্রী এসেছেন সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচনে।

আরও পডুন গুজরাতে সেতু বিপর্যয়ে শোক প্রকাশ মমতার

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার