ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয়ের মহড়া, মর্মান্তিক মৃত্যু কিশোরের

জানা গিয়েছে, এসএলভি স্কুলের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে। সেখানেই মঞ্চস্থ হওয়ার কথা ছিল ভগৎ সিং নাটকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশমাতার বীরপুত্র ভগৎ সিংয়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সপ্তম শ্রেণির এক পড়ুয়ার। সেই অভিনয়ের মহড়া দিচ্ছিল কিশোর। তবে ফাঁস দেওয়ার মহড়া দিতে গিয়েই মর্মান্তিক পরিস্থিতির শিকার হয় ছাত্র। ঢলে পড়ে মৃত্যুর (DEATH) কোলে। কর্ণাটকের চিত্রদুর্গা এলাকার ঘটনা।

জানা গিয়েছে, এসএলভি স্কুলের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে। সেখানেই মঞ্চস্থ হওয়ার কথা ছিল ভগৎ সিং নাটকের। দেশপ্রেমিক- নায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সঞ্জয় গৌড়ার। তার বয়স ১২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে মহড়া দেওয়ার সময় গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তার।

স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরের বাবা ও মা নাগরাজ এবং ভাগ্যলক্ষ্মী কেলাগোট বাদাভান এলাকায় একটি খাবারের দোকান চালান। রাত্রি ৯টা নাগাদ বাড়ি ফিরে তাঁরা দরজায় কড়া নাড়লেও দরজা খোলা হয়নি। অনেক ডাকাডাকাতিও ছেলে দরজা না খুললে ভয় পেয়ে প্রতিবেশীদের ডাকেন তাঁরা। অবশেষে দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলছে ওই কিশোরের দেহ। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, মহড়া দিতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে স্কুলের দাবি, এই ধরণের কোনও নাটকের জন্য কোনও পড়ুয়াকে বলা হয়নি। অভিনব পোশাকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা বলা হয়েছিল। ছাত্র মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে স্কুলের পক্ষ থেকে।

উল্লেখ্য, গত বছরে একইরকম ভাবে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের ১০ বছর বয়সী এক পড়ুয়ার।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়