Morbi: বন্ধু হারানোর শোক ভুলে ৬০ জনের জীবনরক্ষা পঞ্চপাণ্ডবের

যুবক ভর্তি হাসপাতালে, চলছে চিকিৎসা

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরবি:  কেন্দ্রে আসীন শাসকদল যখন দেশজুড়ে জাতপাতের খেলায় মেতেছে, যে দেশের প্রধানমন্ত্রীর মুখে অষ্টপ্রহর রাম-নাম শোনা যায়, য়ে রাজ্য দেখেছিল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, সেই মোদির রাজ্যের এক যুবক ও তাঁর চার বন্ধু প্রাঁণ বাঁচাল ৬০জনের। এই যুবক নিজে মুসলিম। আর জলে পড়ে যারা হাবুডুবু খাচ্ছিল, তারা হিন্দু না মুসলিম, সেটা এই যুবক ও তার চার বন্ধুর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল তাদের জীবন। অসমসাহসী এই যুবকের নাম নইম শেখ। ঘটনায় সেও আঘাত পেয়েছিল। বর্তমানে  মোরবি সিভিল হসপিটালে ভর্তি।

হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে নইম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিল। নইম জানায়, ঘটনার দিন বিকেলে সে আর তাঁর ছয়বন্ধু ছিল মোরবি সেতুতে। আচমকাই তাসের ঘরে মতো ভেঙে পড়ে সেতু। সেতু ভেঙে বাকিদের সঙ্গে সে ও তাঁর বন্ধুরা জলে পড়ে যায়। ছয় বন্ধুর মধ্যে একজনের মৃত্যু হয়। সে ও তার পাঁচ বন্ধু কোনওরকমে পাড়ে চলে আসে। অন্যদিকে, শুরু হয় চিৎকার। প্রাণ বাঁচানোর করুণ আকুতি। সেই ভয়াবহ দৃশ্য দেখে নইমরা আর থাকতে পারেনি। জলে ঝাঁপ মারে। একজন একজন করে ৬০জনকে তারা জল ভেঙে পাড়ে তুলে আনে।

উল্লেখ করা যেতে পারে, রবিবার রাতে আচমকাই ভেঙে পড়ে মোরবি সেতু। কতজন প্রাণ হারিয়েছেন, তা এখনও জানা যায়নি। সরকারি বিবৃতিতে মৃতের সংখ্যা বলা হয়েছে ১৩৫। ঘটনায় মোরবি শোকে মূহ্যমান।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান