BIG BREAKING: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টিঁকে রইল ইংল্যান্ড

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যাচ জিতলেই শেষ চারে যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে পারল না নিউজিল্যান্ড। ২০ রানে হেরে গিয়ে শেষ চারে যাওয়ার লড়াই কঠিন করে ফেলল কেন উইলিয়ামসনরা। অন্যদিকে, এদিন ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা জিইয়ে রাখলেন জস বাটলাররা। পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়াকে টপকে দুই নম্বরে উঠে এল।  

 জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। দলের আট রানের মাথায় আউট হন ডেভন কনওয়ে। ২৮ রানের মাথায় সাজঘরে ফেরেন অন্য ওপেনার ফিন অ্যালেন। এর পরে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস। দুজনে জুটি বেঁধে ৫৯ বলে তোলেন ৯১ রান। দলের ১১৯ রানের মাথায় বেন স্টোকসের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিউই অধিনায়ক। ৪০ বলে কেনের সংগ্রহ ৪০ রান। অধিনায়ক সাজঘরে পড়তেই বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। একদিকে আগলে পড়ে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান আগের ম্যাচের নায়ক গ্লেন ফিলিপস। কিন্তু যোগ্য সঙ্গী পাননি। অন্য প্রান্তে একের পর এক উইকেটের পতনের ফলে প্রতি ওভারে প্রয়োজনীয় রান বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬২ রান করে ফিলিপস ফিরতেই নিউজিল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে যায়।

মরণ বাঁচন ম্যাচে ব্রিসবেনে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই কিউই বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন দুই ইংলিশ ওপেনার। ৬২ বলে ৮১ রান সংগ্রহ করেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। ৪০ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন হেলস। মাত্র পাঁচ রানে আউট হয়ে যান মঈন আলি। লিয়াম লিভিংস্টোন ঝড় তুলতে চাইলেও ১৪ বলে ২০ রানের বেশি এগোতে পারেননি। হ্যারি ব্রুকের সংগ্রহ মাত্র সাত রান। একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরের পথ ধরলেও অন্যপ্রান্তে অটল থাকেন ইংল্যান্ড অধিনায়ক। ৪৭ বলে ৭৩ রান করে ইনিংসের শেষের দিকে আউট হয়ে যান বাটলার। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা