চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুব্রত-ঘনিষ্ঠ মলয় পিটকে তলব সিবিআইয়ের, বুধে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মলয়কে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে কলকাতায় সিবিআই অফিস নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কেষ্ট-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই সূত্রের খবর, স্বাধীন ট্রাস্ট নামের মলয় পিটের এক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। সেই সংস্থার সভাপতি মলয়। সিবিআইয়ের দাবি, এই সংস্থার অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে বুধবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, মলয় পিটের ট্রাস্টের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা কোটি কোটি টাকা লেনদেন করেছে। সেই টাকা মলয় পিটের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ করা হয়েছে। আর সেই সংক্রান্ত বিষয়ে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

প্রসঙ্গত এর আগে গরুপাচার মামলায় শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে তলব করেছিল সিবিআই। গত সেপ্টেম্বর মাসে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পান। মেডিক্যাল কলেজের জন্য এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে পেয়েছিলেন মলয় পিট, কারা দিয়েছিল সেই টাকা,‌ কোন পথে লেনদেন হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা। সে বারে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর মলয় পিট জানান, স্বাধীন ট্রাস্ট সহ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কোথায় কোথায় থেকে টাকা আসে তা জিজ্ঞাসা করেন সিবিআই আধিকারিকরা। তারা যা যা জানতে চেয়েছিলেন তার যেটুকু আমার কাছে তথ্য ছিল আমি জানিয়েছি।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ