আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাথরপ্রতিমায় বাড়িতে ঢুকে ২ বোনকে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে ঢুকে দুই অবিবাহিত মহিলাকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। শুক্রবার সকালে বারান্দায় তাঁদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তা খতিয়ে দেখছে।

ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানায় গুরুদাসপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, এই ২ মহিলার নাম বিশা প্রামাণিক (৫৫) ও বাসন্তী প্রামাণিক (৪৫)। এরা দুজনেই অবিবাহিত। সম্পর্কে এরা দুজনে বোন। একই বাড়িতে থাকতেন তাঁরা। শুক্রবার সকালে স্থানীয় এক যুবক ওই ২ মহিলার খণ্ডবিখণ্ড দেহকে পড়ে থাকতে দেখে। এরপরে সে এলাকার অন্যান্য বাসিন্দাদের খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে ওই দুই মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই এই খুন করা হয়। এই ২ মহিলার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।কিন্তু কী কারণে এই দুই মহিলাকে খুন করা হল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। পুরনো কোনও শক্রতার জেরেই এই খুন কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে সম্পত্তিগত কোনও বিবাদ রয়েছে কিনা, পুলিশ সেটাও খতিয়ে দেখছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ