চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ গুজরাত ভোটের নির্ঘণ্ট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি :আজ দুপুরে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujrat assembly poll) দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (EC)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ পান্ডে এই নির্ঘণ্ট ঘোষণা করবেন। মোরবি বিপর্যয়ের পর মোদি-অমিত শাহের রাজ্যের ভোটের দিকে তাকিয়ে গোটা দেশ।

হিমাচল প্রদেশ ও গুজরাতের বিধানসভার মেয়াদকাল প্রায় একই সময় শেষ হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিছুদিন আগে শুধুমাত্র হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাত সফরে গিয়ে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। বিরোধীদের অভিযোগ, মোদিকে প্রকল্প ঘোষণার সুবিধা পাইয়ে দিতেই গুজরাতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ দিন ঘোষণা হতে চলছে।

সূত্রের খবর, দু’দফায় ভোট হতে চলেছে গুজরাতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন শেষ হয়ে যাবে। গণণা হিমাচল প্রদেশের সঙ্গেই ৮ ডিসেম্বরে হবে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়। যা কিনা বিপাকে ফেলেছে বিজেপিকে। গুজরাত যেহেতু মোদি-অমিত শাহর রাজ্য, তাই এ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। গত বিধানসভা ভোটে ১৮৭টি আসনের মধ্যে বিজেপি পায় ৯৯টি। কংগ্রেসের ঝুলিতে যায় ৭৭টি। পঞ্জাব দখলের পর গুজরাতের দিকে নজর দিয়েছে আপ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকবার গুজরাত সফর করেছেন। সেখানে এবার লড়াই ত্রিমুখী হবে বলে অনুমান রাজনৈতিক মহলের।   

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ