ঘরছাড়া ৫৫ তরুণ, বাংলাদেশে যে কোনও মুহুর্তে জঙ্গি হামলার শঙ্কা র‍্যাবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে আত্মপ্রকাশ করা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জেহাদে সামিল হতে ঘরছাড়া ৫৫ তরুণের কোনও হদিশ মেলেনি। ফলে যে কোনও সময়ে দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, ‘নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের জন্য দুই পর্যায়ে অস্ত্র কেনার জন্য ১৭ লাখ টাকা পাঠানো হয়েছে। একে-২২ ও একে-৩২ কেনার জন্যই ওই টাকা দেওয়া হয়েছে।’

গত কয়েক মাস ধরেই শেখ হাসিনা প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে  জঙ্গি সংগঠনটির চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এদের মধ্যে একজন অর্থ বিষয়ক ও দুই জন হিজরত বিষয়ক সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন। র‍্যাব মুখপাত্র জানান, আটক হওয়া আব্দুল কাদের ওরফে সুজন ওরফে ফয়েজ ওরফে সোহেল এবং ইসমাইল হোসেন ওরফে হানজালা ওরফে মানসুর হিজরত সমন্বয়কারীর ভূমিকা পালন করছিলেন। আর মুনতাছির আহমেদ ওরফে বাচ্চু ছিলেন অর্থ বিষয়ক সমন্বয়কারী।

ধৃতদের কাছ থেকে দুটি বই, একটি প্রশিক্ষণ সিলেবাস, ৯টি লিফলেট, একটি ডায়েরি এবং চারটি ব্যাগ জব্দ করা হয়েছে। যেহেতু এখনও জঙ্গি সংগঠনটির আহ্বানে ৫৫ জন তরুণ ঘর ছেড়েছেন এবং তাদের হদিশ মেলেনি তাই যে কোনও সময়ে দেশে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে র‍্যাব মুখপাত্র বলেন, ‘যেহেতু অনেকেই নিরুদ্দেশ রয়েছে, তাই যে কোনও সময় যে কোনও ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আমরা প্রস্তুত রয়েছি।’

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি পাঁশকুড়ার যশোড়া কালীবাজারের মণ্ডপ

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়