অভিন্ন দেওয়ান বিধির প্রতিশ্রুতি, হিমাচলে বিজেপির ইস্তাহারে মমতার ‘সবুজ সাথী’

হিমাচলে বিজেপির ইস্তাহারে যেমন ঠাঁই পেয়েছে অভিন্ন দেওয়ান বিধি তেমনই রয়েছে ‘মমতা’র ছোঁয়া। রবিবার জেপি নাড্ডা বিজেপির ইস্তাহার প্রকাশ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা : একদিকে সাম্প্রদায়িক তাস, অন্যদিকে মমতার আদলে ‘সবুজ সাথী। হিমাচল প্রদেশে বিজেপির ইস্তাহারে যেমন ঠাঁই পেয়েছে অভিন্ন দেওয়ান বিধি, (Uniform Civil Code) তেমনই রয়েছে ‘মমতা’র ছোঁয়া। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে হিমাচলে বিজেপির ইস্তাহার প্রকাশ হল।

গুজরাতে কিছুদিন আগে দুই জেলায় তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ওই রাজ্যের ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছিল। এবার হিমাচল প্রদেশের ভোটেও সাম্প্রদায়িক তাস খেলল গেরুয়া বাহিনী। ইস্তাহারে বলা হয়েছে, বিজেপি ফের ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ান বিধি চালু করা হবে। পাশাপাশি ক্ষমতায় এলে ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্তেরও আশ্বাস দেওয়া হয়েছে। বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই এই প্রতিশ্রুতি।

তবে সাম্প্রদায়িক তাস খেললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’র আদলে স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রীরা সাইকেল পাবে। কলেজে উঠলে মিলবে স্কুটার। মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের কথাও বলা হয়েছে ইস্তাহারে।

পাঁচ বছরে ৮ লাখ বেকারদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সিমলায় সবচেয়ে অর্থকরী ফল হল আপেল। সেই আপেলের উপর থেকে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে আনার কথা বলা হয়েছে। ইস্তাহার প্রকাশ করে কংগ্রেসের সমালোচনা করে জেপি নাড্ডা বলেন, কংগ্রেসের ইস্তাহারে দিশাহীন। তবে এদিন শাসক দেলের সভাপতির মুখে ‘ডাবল ইঞ্জিনের’ তথ্য শোনা যায়নি।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী