চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদ্বীপে বিধ্বংসী আগুনে হত এক বাংলাদেশি ও ভারতীয়-সহ ১১

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালে-র একটি আবাসনে বিধ্বংসী আগুন। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১জন। মৃতদের মধ্যে নয়জন ভারতীয়। একজন বাংলাদেশের নাগরিক। ঘটনায় বেশ কয়েকজন আহত। তাদের সংখ্যা কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। মৃত ১০টি দেহ উদ্ধার করা হয়েছে। কারও পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, দমকলের পাঁচটি ইঞ্জিন।যুদ্ধাকালীন তৎপরতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় আহতদের  নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে তরফ থেকে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। 

মালে দমকলবাহিনী সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, মৃতেরা সকলেই পরিযায়ী শ্রমিক। মূলত কর্মসূত্রে এরা মালদ্বীপে এসেছে। মালে শহরের ঘিঞ্জি এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, আগুন লাগে ভোর রাতের দিকে।  শটসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে তাদের ধারণা। আবহাওয়া শুকনো থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই ওই ১১ জনের মৃত্যু হয়। কী কারণে আগুন লাগল, দমকলবাহিনী তা খতিয়ে দেখার চেষ্টা করছে। যোগাযোগ রেখেছে মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের সঙ্গে। 

আরও পডু়ন ভারত সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট সোলি, দেখা করবেন রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ