আগামী সপ্তাহে মেঘালয় সফরে অভিষেক, যেতে পারেন দিল্লিও

আগামী সপ্তাহে মেঘালয় (Meghalaya) সফরে যাবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে মেঘালয় (Meghalaya) সফরে যাবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), এমনটাই খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। সূত্রের খবর, রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড যেতে পারেন দিল্লিও।

তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ তারিখ নিজের সংসদীয় এলাকায় যাবেন। সেখানে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। ডায়মন্ড হারবারে বৈঠক করার পর ১৭ নভেম্বর তিনি বেরিয়ে যেতে পারেন মেঘালয়ের উদ্দেশে। কেন মেঘালয় সফর অভিষেকের? জোড়াফুল শিবির সূত্রে খবর, মেঘালয়ে দলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে দলের কাজ সেরে ডায়মন্ড হারবারের সাংসদ যাবেন রাজধানীতে। ২৭ নভেম্বর দিল্লিতে (Delhi) রওনা দেবেন তিনি। ২৭ ও ২৮ নভেম্বর দিল্লিতে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝড় তুলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দিনক্ষণ ও প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপর ১৭ ডিসেম্বর নদিয়া জেলার রানাঘাটে সভা করার কথা রয়েছে তাঁর। তবে তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেঘালয় ও দিল্লি সফরের দিকে নজর রাজনৈতিক মহলের। মেঘালয় ও দিল্লি থেকে কী বার্তা দেন আপাতত সেদিকেই নজর।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির