বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে আটক কিং খান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বিদেশের মাটিতে একাধিক বার বিপাকে পড়েছেন বলিউড (bollywood) বাদশাহ শাহরুখ খান (Sharukh Khan)। এবার নিজের দেশে একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেতা। মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হল বলিউড বাদশাহ শাহরুখ খানকে। শুক্রবার রাতে ব্যাক্তিগত বিমানে শহরে ফেরেন কিং খান। এরপর বিমান বন্দর থেকে বের হওয়ার সময় শুল্ক দফতরের আধিকারিকরা আটকে দেন শাহরুখ খানকে। অভিনেতা ও তাঁর টিমের কাছে বহুমুল্যের বেশ কয়েকটি ঘড়ি আছে বলে অভিযোগ ওঠে। আর এই অভিযোগেই শুল্ক দফতরের আধিকারিকরা তাঁকে মুম্বই বিমানবন্দরে আটক করেন বলে জানা গিয়েছে।

শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন বিমানবন্দরে শাহরুখ খানের কাছ থেকে একাধিক বহুমুল্যের ঘড়ি ও ঘড়ির ফাঁকা বাক্স উদ্ধার হয়। এরপরই শাহরুখ খান সহ তাঁর পুরো টিমকে আটক করা হয়। পরে কিং খান ও তাঁর ম্যানেজার পুজা দাদলানিকে ছেড়ে দেওয়া হলেও টিমের অনান্য সদস্যদের ভোর পর্যন্ত আটকে রাখা হয়। শাহরুখদের কাছ থেকে মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা শুল্ক আদায় করেন আধিকারিকরা। এরপরই কিং খানের টিমের বাকি সদস্যদের ছেড়ে দেন তাঁরা।

উল্লেখ্য সম্প্রতি শারজা বই মেলাতে অংশ নেন কিং খান। সেখানে গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ পুরস্কারে সম্মানিত করা হয় কিংখানকে। এই পুরষ্কার পেয়ে আবেগাপ্লুত কিংখান বলেন “বাবা-মা আমার কৃতিত্ব অর্জন দেখলে খুব খুশি হতেন, খুব গর্ব বোধ করতেন। আমি আর গৌরী যেভাবে তিন সন্তানকে মানুষ করেছি, তা দেখলে মা-বাবা খুশিই হতেন। তাঁরা গর্ব বোধ করতেন”। পাশপাশি শাহরুখ বলেন, “এখন যদি মা আমাকে দেখে তাহলে প্রথমেই বলবে, তুমি এত রোগা হয়ে গেলে কীভাবে? একটু যত্ন নাও, একটু ওজন বাড়াও। মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে। গালগুলি কেমন ঢুকে গিয়েছে। একটু বেশি করে খাওয়া দাওয়া করো”।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের