ডেঙ্গু মোকাবিলায় অভিনব পদক্ষেপ, মশার লার্ভার সন্ধান দিলে মিলবে পুরস্কার

এলাকায় মশার লার্ভার খবর দিতে পারলেই সংবাদদাতাকে দেওয়া হবে পুরস্কার। ডেঙ্গু (Dengue) রোধে কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) মোকাবিলায় অভিনব পদক্ষেপ নিলেন দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councellor)। এলাকায় মশার লার্ভার খবর দিতে পারলেই সংবাদদাতাকে দেওয়া হবে পুরস্কার। মশা নিধনের জন্য কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন।

দক্ষিণ দমদম পুরসভা এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে। পুরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা এলাকায় এলাকায় ডেঙ্গু সচেতনতা প্রসারে প্রচার চালাচ্ছেন। তাতেও রোখা যাচ্ছে না ডেঙ্গুকে। এবার মানুষকে আরও বেশি ডেঙ্গু মোকাবিলায় সামিল করার জন্য অভিনব এই ঘোষণা করলেন দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনও বাড়িতে ডেঙ্গুর লার্ভার খবর দিতে পারলে দেওয়া হবে পুরস্কার। পাশাপাশি ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফে। মশার উপদ্রব কমানোর জন্য তেলও ছড়ানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত দু দিন আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ দমদমের নাগেরবাজার এলাকার বাসিন্দা এক মহিলার। তাঁর মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত মহিলার পরিবারের লোকজন। জ্বর নিয়ে নাগেরবাজারে ওই নার্সিংহোম ভর্তি হয়েছিলেন। নার্সিংহোমের তরফে জানানো হয়, ডেঙ্গুর কারণে মহিলার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। এরপর তাঁর মৃত্যু হয়। যদিও মৃত মহিলার পরিবারের দাবি, সঠিকভাবে চিকিৎসা হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে তাঁর। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। গত অক্টোবর মাসেও ডেঙ্গু আক্রান্ত হয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় দু জনের মৃত্যু হয়েছে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা