পরিস্থিতি স্থিতিশীল হলেও লাদাখে সেনা কমায়নি চিন, মন্তব্য সেনা প্রধানের

পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে ভারতীয় সেনার প্রধান মনোজ পান্ডের সাবধানী মন্তব্য, ‘আপাতত স্থিতিশীল তবে কিছু বলা যায় না।’

Share:

নিজস্ব প্রতিনিধি : পূর্ব লাদাখে ২০২০ সালে চিনা আগ্রাসন এখনও ফিকে হয়ে যায়নি। দু’দেশের সেনার হাতাহাতিতে দু’তরফেরই বেশ কয়েকজন হতাহত হন। শীতের পদধ্বনী শোনা যেতেই লাদাখ নিজের রূপ পাল্টাতে শুরু করেছে। পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে ভারতীয় সেনার প্রধান মনোজ পান্ডের সাবধানী মন্তব্য, ‘আপাতত স্থিতিশীল তবে কিছু বলা যায় না।’ তিনি স্বীকার করেন, পূর্ব লাদাখে শীত শুরুর সঙ্গে সঙ্গেও কোনওভাবে সেনার সংখ্যা কমাচ্ছে না চিন।

পূর্ব লাদাখে টানা ৩০ মাসের ‘স্ট্যান্ড অফ’ চলছে ভারত ও চিনের মধ্যে। সেখানে উচ্চ পার্বত্য অঞ্চলে সেনা প্রত্যাহার, শান্তি ও স্থিতাবস্থা নিয়ে বহু পর্বে সেনা স্তরীয় আলোচনা হয়েছে। তবে সমাধানের রাস্তা এখনও মেলেনি। দুই তরফের সেনার আলোচনা প্রসঙ্গে ভারতের সেনা প্রধান মনোজ পান্ডেকে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, আপাতত ডেমচক ও ডেপসাং ইস্যুতেই চলছে আলোচনা। সেনা প্রধান বলেন, ‘যদি আমাকে পরিস্থিতির বিবরণ দেওয়া হয়, তাহলে একটা বাক্যে আমি বলব পরিস্থিতি স্থিতিশীল। তবে কিছুই বলা যায় না।’ লাদাখের পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি ভারত ও চিনের পরিস্থিতি বিবরণ দিতে শুরু করেন। তিনি বলেন, ‘শুধুমাত্র আলোচনার জন্যই চার পাঁচটি ফ্রিকশন পয়েন্টে সুষ্ঠু সমাধানের রাস্তা পাওয়া গিয়েছে।’

এক বিশেষ সাক্ষাৎকারে মনোজ পান্ডে বলেন যে, ‘আর দুটি ফ্রিকশন পয়েন্টের বিষয়ে আলোচনা চলছে। আমরা সমাধানের চেষ্টা করছি।’ তিনি স্বীকার করেন যে, চিনের তরফ থেকে সীমান্তে সেনা কমানো হয়নি। সীমান্তে ক্রমাগত চিন নিজের পরিকাঠামো জোরদার করতে চেষ্টা করছে। অপ্রতিরোধ্যভাবে তারা সেকাজ চালিয়ে যাচ্ছে। সেখানে এয়ারফিল্ড তৈরি হচ্ছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। চিনের সবচেয়ে বড় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি দেখা গিয়েছে 

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?