মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যিই যে তিনি বিস্ময় বালক সেটাই আরও একবার প্রমাণ করল বৈভব সূর্যবংশী। রবিবার (২১ জুন) শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সবচেয়ে কম বলে ৫০ রান করে বিশ্ব রেকর্ড করেছেন বৈভব। ১১ বলে করেছেন ৫০ রান করেছেন তিনি,  যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান। 

পুরুষদের লিস্ট এ ইতিহাসের দ্রুততম অর্ধশতরান ( বলের সংখ্যা অনুসারে)

বৈভব সূর্যবংশী – ১১ বল 
ভারত এ বনাম শ্রীলঙ্কা এ, ডাম্বুলা – ২০২৬

কে বীরারত্নে — ১২ বল 
রাগামা ক্রিকেট ক্লাব বনাম কুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাব, কলম্বো — ২০০৫-০৬

এনএলটিসি পেরেরা — ১৩ বল 
শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব বনাম ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব, পানাগোডা — ২০২০-২১

আর কে ক্লেইনভেল্ট — ১৪ বল 
পশ্চিম প্রদেশ বনাম কোয়াজুলু-নাটাল, ডারবান — ২০১০-১১ 

এজে হলিওয়েক — ১৫ বল 
সারে বনাম ইয়র্কশায়ার, স্কারবোরো — ১৯৯৪

সালমান বাট — ১৫ বল 
ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান বনাম লাহোর ঈগলস, লাহোর — ২০০৮-০৯

আরও পড়ুন: একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

এদিন শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। যে সূর্যবংশীর ব্যাটে রান আসছে না বলে চর্চা চলছিল সেই ক্রিকেটার ক্রিজে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন। প্রথম বলেই  একটি বাউন্ডারি মারেন। ঝোড়ো গতিতে নিজের অর্ধশতরান পূর্ণ করেন এবং লং-অনের উপর দিয়ে পঞ্চম ছক্কা হাঁকিয়ে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের ২০ বছরের পুরনো রেকর্ড  ভেঙে দেন।  ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকে ১৫ বছর বয়সী এই ক্রিকেটার মাত্র ১২টি লিস্ট এ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ঘরোয়া  খেলায় বিহারের হয়ে করা তাঁর সেরা ইনিংসটি হলো ১৯০ রানের। 

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?