একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়েছে কুরাসাও। শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পয়েন্ট অর্জন করেছে দলটি। আর এই সাফল্যের নেপথ্যের প্রধান নায়ক ছিলেন গোলরক্ষক এলয় রোম। ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ খেলছেন। সেই সঙ্গেই গড়েছেন বিশ্বরেকর্ড। 

এলয় রোম ম্যাচজুড়ে ইকুয়েডরের একের পর এক আক্রমণ রুখে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে। তাঁর অসাধারণ নৈপুণ্যে হতাশ হয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি। পুরো ম্যাচে ইকুয়েডর ২৮টি শট নিলেও একবারও গোলপোস্টে বল পাঠাতে পারেনি। একাই ১৫টি সেভ করে প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেস্তে দেন রোম। তার এই কীর্তিতে বিশ্বকাপের ইতিহাসেও যুক্ত হয়েছে নতুন অধ্যায় । ১৯৬৬ সালের পর বিশ্বকাপে ৯০ মিনিটের ম্যাচে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এখন রোমের দখলে। তবে, বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক সেভের সামগ্রিক রেকর্ড এখনও আমেরিকার প্রাক্তন গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে রয়েছে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন।  

আরও পড়ুন: ব্রাজিল শিবিরে জোর ধাক্কা, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেই রাফিনিয়া

কুরাকাওয়ের ফুটবল ইতিহাসের দিকে তাকালে রুমের স্থান বেশ তাৎপর্যপূর্ণ। তিনিই প্রথম খেলোয়াড় যিনি নেদারল্যান্ডস থেকে এসে বাকি খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শনিবার, তিনি এমন এক পারফরম্যান্সের মাধ্যমে তাঁর প্রকৃত প্রতিভা প্রদর্শন করেছেন যা কুরাকাওয়ের ফুটবলের ইতিহাসের  অংশ হয়ে থাকবে।  জানিয়ে রাখা ভাল, দুই দলই জানত যে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে হলে কানসাস সিটিতে তাদের জিততেই হবে এবং অচলাবস্থা ভাঙার প্রথম সুযোগটি পেয়েছিল ইকুয়েডর। ইকুয়েডরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এনার ভ্যালেন্সিয়া, কাইসেডোর কাছ থেকে একটি লম্বা বল পেয়ে গোলমুখে এগিয়ে যান এবং মনে হচ্ছিল জালে বল জড়িয়ে যাবে। কিন্তু ঠিক তখনই, রোম একেবারে কাছ থেকে একটি শট বাঁচিয়ে দলকে রক্ষা করেন। 

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪