আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋতুস্রাবের ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের স্টার কিডদের মধ্যে অন্যতম নভ্যা নাভেলী নন্দা (Nabhya Nabheli Nanda)। অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন (Shweta Bachhan)নন্দার মেয়ে নভ্যা। বলিউডের স্টার কিড হওয়া সত্তেও রুপোলি পর্দার প্রতি তাঁর কোনোদিনই কোনো ঝোক ছিল না পরিবর্তে নিজের পডকাস্ট শুরু করেছেন নভ্যা। কয়েক দিন আগেই নাতনীর পডকাস্টে এসে লিভ ইন নিয়ে নিজের মতামত তুলে ধরেছিলেন জয়া বচ্চন (Jaya Bachhan)। লিভ ইনকে সমর্থন জানিয়ে জয়া বলেছিলেন, বর্তমান দিনের তরুন প্রজন্মের লিভ ইন করার অধিকার আছে। এবার সমাজের আরও এক ট্যাবু মেয়েদের ঋতুস্রাব নিয়ে নভ্যার পডকাস্টে বক্তব্য রাখেন জয়া। সেই সঙ্গে নিজের প্রথম ঋতুমতী হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন জয়া।

সম্প্রতি নভ্যার পডকাস্টের একটি পর্বে অতিথি হয়ে আসেন তাঁর মা শ্বেতা বচ্চন এবং দিদিমা জয়া বচ্চন। এই পর্বে মেয়েদের ঋতুস্রাব নিয়ে মা এবং দিদিমার সঙ্গে আলোচনা করেন নভ্যা। বচ্চন পরিবারের তিন প্রজন্মের প্রথম ঋতুমতী হওয়ার অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। শ্বেতা বচ্চন তাঁর প্রথম জীবনের ঋতুস্রাবের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, “ল্যাদ খেয়ে গোটা দিন কাটাতে চাইতাম। অনেক চকোলেট আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতাম”। অন্যদিকে জয়া জানান কর্ম সুত্রে বাড়ির বাইরে বের হতে হত বলে ঋতুস্রাবের দিনগুলোতে খুব অসুবিধার সম্মুখীন হতেন অভিনেত্রী।

জয়া জানান সেই সময় অভিনেতা অভিনেত্রীদের জন্য কোনো ভ্যানিটি ভ্যানের ব্যাবস্থা ছিল না। ফলে আউটডোর শুটিংয়ে ঋতুস্রাব হলে খুব সমস্যায় পড়তে হত। আউটডোরে কোনো টয়লেট থাকত না।  ফলে ঝোপেঝাড়ে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতে হত। অভিনেত্রী আরও জানান, “আমরা যখন ছোট ছিলাম আমরা স্যানিটারি কাপড় ব্যবহার করতাম। আজকের মতো এত সুবিধা ছিল না। আমাদের প্রথমে একটা বেল্ট বানাতে হত, এরপর সেই বেল্টে টাওয়ালগুলো বাঁধতে হত”। এরপর অমিতাভ ঘরণী বলেন, “আমরা প্লাস্টিক ব্যাগ সঙ্গে রাখতাম, যাতে সেই ব্যাগে স্যানিটারি টাওয়ালগুলো ফেলতে পারি। সেই ব্যাবহার করা স্যানিটারি টাওয়ালগুলো বাস্কেটে ভরে দিতাম। বাড়ি এসে সেগুলো থেকে মুক্তি পেতাম”। এরপরই অভিনেত্রী বলেন, “ভাবতে পারো কখনও কখনও একসঙ্গে চারটে স্যানিটারি টাওয়াল নিয়ে কাজ করে যেতাম। খুব বাজে পরিস্থিতি হত”।

অন্যদিকে নভ্যা জানান, “আমি খুবই সৌভাগ্যবান যে আমি এমন একটি বাড়িতে বড় হয়েছি। যেখানে ঋতুস্রাবের সময়ের সুবিধা অসুবিধার কথা অকপটে বলা যেত”।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ