আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের স্ট্রংরুমের সামনে থেকে সরিয়ে দিয়ে ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভ করেন কুণাল ঘোষ ও শশী পাঁজা।

বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা অভিযোগ করেছেন যে, সিল করা স্ট্রংরুমের ভেতরে নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক প্রবেশ করছে। তৃণমূলের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে, সিলড স্ট্রংরুমের ভিতরে অজানা ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গেছে। পোস্টাল ব্যালটে কারচুপি করার চেষ্টা চলছে।

এবারের বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, ‘সাড়ে তিনটে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকাই মেল পাঠিয়ে জানানো হয় বিকেল চারটের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছো? তাঁরা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না। নিমন্ত্রণ করছেন বিজেপিকে।‘ পাল্টা, শশী পাঁজাও বলেন, ‘স্ট্রংরুম অত্যন্ত স্পর্শকাতর। তা খুললে অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলকে জানাতে হবে। কেন জানানো হল না?’

ইতিমধ্যে, গণনাকেন্দ্রে বেআইনি বা অবৈধ প্রবেশ রুখতে বিশেষ ব্যবস্থা চালু করা হল। গণনাকেন্দ্রে যাঁদের প্রবেশের অনুমতি রয়েছে, তাঁদের জন্য আলাদা পরিচয়পত্র (আইডি কার্ড) থাকে। এবার সেই পরিচয়পত্রের সঙ্গে থাকবে কিউআর কোড। ওই কোড স্ক্যান করেই যাচাই করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া অনুমতিপত্র।

Published by:

Share Link:

More Releted News:

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ