বাড়ি গিয়ে মহিলাকে কুপ্রস্তাব, সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই

বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার 9Haridevpur Police Station) এসআই’কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার এসআই’কে। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, এক গৃহবধূ গার্হস্থ্য হিংসার বিষয়ে আইনি সাহায্য চাইতে এলে তাঁকে কুপ্রস্তাব দেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম আইনুল হক। তিনি হরিদেবপুর থানায় এসআই পদে কর্মরত। সম্প্রতি এক গৃহবধূ গার্হস্থ্য হিংসা সংক্রান্ত বিষয়ে হরিদেবপুর থানায় আইনি সাহায্য চাইতে যান। সেই সময় থানায় ডিউটি অফিসার হিসাবে ছিলেন আইনুল হক। মহিলার সঙ্গে কথা বলে তাঁর ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা নেন ওই পুলিশ কর্মী। এরপর থানায় কোনওরকম না জানিয়ে গত সোমবার অভিযোগকারী মহিলার বাড়িতে চলে যান আইনুল হক। অভিযোগ, সেখানে গিয়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দেন এসআই। পুলিশ কর্মীর এমন প্রস্তাবে হতবাক হয়ে যান অভিযোগকারী মহিলা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করে লালবাজারে জানান। হরিদেবপুর থানায়ও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। অভিযোগ পেয়ে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয় পুলিশের তরফে।

গার্হস্থ্য হিংসার বিষয়ে আইনি সাহায্য নিতে এসে কুপ্রস্তাবের শিকার হতে হবে তা ভাবতে পারেননি ওই মহিলা। পুলিশের তরফে জানানো হয়েছে, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে হরিদেবপুর থানার তরফে।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের