গুজরাত ভোটের আগে শাহের মুখে ফের অভিন্ন দেওয়ানি বিধি

গুজরাতে নির্বাচনের মুখে ফের অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা বললেন স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাতে নির্বাচনের মুখে ফের অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বললেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বিজেপি দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে। নিজের রাজ্যের ভোটে মেরুকরণের লক্ষ্যে শাহ এই অভিন্ন দেওয়ানি বিধির কথা তুললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

১৯৫০ সাল থেকে বিজেপি প্রতিটি নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দিয়ে এসেছে বলে জানিয়ে স্বরষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের গণপরিষদ ৪৪ নং অনুচ্ছেদে বলেছিল যে যখনই রাজ্যের বিধায়ক এবং ভারতের সংসদের জন্য পরিস্থিতি অনুকূল হবে তখনই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এতে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং রাজা জি সি রাজাগোপালাচারী-এর স্বাক্ষর রয়েছে।’ যে ব্যক্তিরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতেন, তারাই চেয়েছিলেন যে সবার জন্য যাতে আইন সমান হয় বলে মন্তব্য করেন তিনি। শাহ বলেন, ‘তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস এটিকে (অভিন্ন দেওয়ানি বিধি) ১৯৬৮ সালের পর থেকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল’। প্রসঙ্গত, একাধিক বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতীয় স্তরে তা এখনও হয়নি।

অমিত শাহ বলেন, ‘জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করব। আমরা শুধু নির্বাচনের কারণে এই প্রতিশ্রুতি দিইনি। আমরা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং নরেন্দ্র মোদি সেই মন্দিরের ভূমিপূজন করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে আপনারা গৌরবময় সেই মন্দিরটিও দেখতে পাবেন। আমরা তিন তালাক বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা করেছি। আমরা ৩৭০ ধারা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম এবং মোদিজি সেই আইন বাতিল করে দিয়েছিলেন। এই সমস্ত প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও নির্বাচন ছিল না’।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি