প্রার্থীপদ প্রত্যাহারের জন্য নেতাকে বিজেপির ‘অপহরণ’, দাবি আপের

পরে অবশ্য নেতাকে ছেড়ে দেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রার্থীপদ প্রত্যাহার করতে দলের এক নেতাকে বিজেপি অপহরণ করেছে বলে দাবি আম আদমি পার্টির। দলের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, পদ্মশিবির তাদের সুরাত(পূর্ব) কেন্দ্রের প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে গতকাল অপহরণ করে। দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শীর্ষস্থানীয় আপনেতা মনীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন, সুরাত (পূর্ব) কেন্দ্র থেকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তার ওপর লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। তাঁকে তুলে নিয়ে তাঁর কেন্দ্রের অন্তর্গত থানায় বসিয়ে রাখা হয়েছিল। চাপ দেওয়া হয় মনোনয়ন প্রত্যাহার করতে। নির্বাচন কমিশনের প্রতি আমার বার্তা, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।

মনীশ সিসোদিয়া পৃথকভাবে নির্বাচন কমিশনকেও টুইট করেন। সেই টুইটে তিনি লিখেছেন, এক প্রার্থীকে অপহরণ করা হয়েছে। তাকে চাপ দেওয়া হচ্ছে প্রার্থীপদ প্রত্যাহারের। কমিশনের কাছে আমার আর্জি, এই অপহরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

দলের অন্যতম নেতা রাঘব চাড্ডা একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, জারিওয়ালাকে কয়েকজন জোর করে রিটার্নিং অফিসারের ঘরে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকজন পুলিশকর্তা। সেই ভিডিয়োতে চাড্ডা লিখেছেন-দেখুন, কীভাবে বিজেপি গুণ্ডা আর পুলিশ আমাদের নেতাকে জোর করে রিটার্নিং অফিসারের ঘরে নিয়ে যাচ্ছে। এই জোর-জবরদস্তির কারণ, জারিওয়ালাকে তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা। গণতন্ত্রের পক্ষে এর চেয়ে লজ্জাজনক আর কিই বা হতে পারে। ভোট কেমন হবে, সেটা বোঝাই যাচ্ছে। 

আরও পড়ুন AAP: গুজরাতের মুখ্যমন্ত্রী কে, আমআদমির দরবারে আপ

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন