১৭ দিনে ঐন্দ্রিলার হাসপাতালের বিল কয়েক লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ২৪ বছর বয়সে দু দুবার হারিয়েছেন মারণ ব্যাধি ক্যান্সারকে (Cancer)। কিন্তু রোগের বিরুদ্ধে লড়াই তাঁর এখনও শেষ হয়নি। তাই আবারও গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে (Brain stroke) আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila sharma)। গত ১৭ দিন ধরে হাওড়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। হাসপাতালে এই লড়াইয়ে ঐন্দ্রিলার পাশে রয়েছেন তাঁর কাছের মানুষ সব্যসাচী চৌধুরী (Sabysachi Chowdhury)। রয়েছেন ঐন্দ্রিলার বাবা ও মা। পাশপাশি অভিনেত্রীর সুস্থতা কামনা করে প্রার্থনায় সামিল তাঁর অগনিত ভক্ত, আত্মীয় পরিজন, সহকর্মী ও বন্ধুবান্ধবরা। সকলেরই একটাই প্রার্থনা “ফাইট ঐন্দ্রিলা ফাইট”।

কিন্তু এরই মধ্যে উঠছে ঐন্দ্রিলার অসুস্থতা সংক্রান্ত আরও একটি প্রশ্ন। প্রায় ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রী। রয়েছেন ভেন্টিলেশনে। এই পরিস্থিতিতে কত বিল হয়েছে হাসপাতালের? অভিনেত্রীর পরিবারের কোন আর্থিক সাহায্য লাগবে কিনা সেই বিষয়েও উঠছে প্রশ্ন। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি অভিনেতা অনিন্দ্য বন্ধ্যোপাধায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছিলেন এক অভিনেত্রীকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনার পাশপাশি অর্থের সাহায্যটাও জরুরী কিনা ভেবে দেখা জরুরী। এরপরই টলিউডের অনান্য অভিনেতা অভিনেত্রীদের পাশপাশি ঐন্দ্রিলার অনুরাগীরাও এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

হাসপাতালের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে ঐন্দ্রিলা যেহেতু ওই হাসপাতালের নিয়মিত রোগী তাই তাঁর বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার হাসপাতাল ম্যানেজমেন্টই দেখছেন। তবে ১৭ দিনে হাসপাতালে অভিনেত্রীর ঠিক কত বিল হয়েছে তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ টাকা বিল হয়ে গিয়েছে বিলে জানা গিয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর