ধূমপান থেকে হতে পারে ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো চর্মরোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান দিনে সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধূমপান (Smoking) । এই বিষয়ে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ৫৪% পুরুষ ধূমপানে আসক্ত অন্যদিকে এই রাজ্যের প্রায় ৬৮ শতাংশ মহিলা নিয়মিত ধূমপান করেন। ধূমপানের ক্ষতিকারক প্রভাব গুলির মধ্যে অন্যতম হল ফুসফুসের ক্যান্সার। এছাড়াও হাইপারটেনশন, ডায়বেটিস, কোলেস্ট্রোলে আক্রান্তদের ক্ষেত্রেও ক্ষতিকারক ধূমপান। এইসব বিষয় গুলি আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু ধূমপানের ক্ষতিকারক প্রভাব পরে আমাদের ত্বকেও।

সাম্প্রতিক একটি গবেষনাতে এরকমই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে সিগারেটের ধোঁয়ায় শুধু ফুস্ফুসেরই নয় মারাত্মক ক্ষতি হয় ত্বকেরও। এর ফলে ডার্মাটাইটিস (Dermataitis) এবং সোরিয়াসিসের (Soreosis) মতো চর্মরোগে আক্রান্ত হতে পারেন। এমনকি কেউ যদি ধূমপান নাও করেন, কিন্তু ধূমপানে আসক্ত ব্যক্তির সংস্পর্শে আসেন তাহলেও তিনি ত্বকের এই সমস্যায় আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন গবেষকরা।

কারন হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন সিগারেটের ধোঁয়ার মধ্যে যে সকল বিষাক্ত পদার্থ থাকে তা ত্বকের সংস্পর্শে এসে চর্মরোগের ঝুঁকি বাড়ায়। জানা গিয়েছে ওই সকল বিষাক্ত পদার্থগুলি সিগারেটের ধোঁয়ার সঙ্গে ত্বকের সংস্পর্শে এসে ত্বকে জ্বালা ধরায়। অনেক সময় এর থেকে ত্বকে অ্যালারজির মত সমস্যা দেখা দেয়। যা থেকে তৈরি হয় ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মত সমস্যা।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে