বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভিআইপি রোড ও উল্টোডাঙা এলাকার বেআইনি নির্মাণ এবং জবরদখল সংক্রান্ত মামলায় ফের হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। শুক্রবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, জেলাশাসকের দেওয়া রিপোর্টে আদালত সন্তুষ্ট নয়। ২৩ জুলাই সকাল সাড়ে ১০ টায় তাঁকে সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে। ভার্চুয়াল হাজিরার অনুমতি দেওয়া হবে না। 

শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতের কাছে আবেদন জানান, জেলাশাসকের ভার্চুয়াল হাজিরার অনুমতি দেওয়া হোক। তিনি স্বীকার করেন, আগের হলফনামা সঠিক ছিল না। কিন্তু সেই আবেদন খাজির করে আদালত জানিয়ে দেয়, জেলা আইন আধিকারিকের মাধ্যমে হলফনামা জমা দেওয়ার ব্যাখ্যা জেলাশাসককেই দিতে হবে। আদালত প্রশ্ন তোলে, জেলাশাসক কি নিজেকে ডিভিশন বেঞ্চের ঊর্ধ্বে মনে করছেন? বারবার নির্দেশ সত্ত্বেও কেন স্পষ্ট রিপোর্ট জমা দেওয়া হয়নি, সেই উত্তরও জানতে চায় আদালত। মামলাকারীর আইনজীবী জানান, তিনবার রিপোর্ট চাওয়া হলেও সন্তোষজনক তথ্য দেওয়া হয়নি। শেষবার সতর্ক করার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হচ্ছে বলেই মনে হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আদালতের ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। তাই সমস্ত নথি ও হলফনামা নিয়ে জেলাশাসককে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

২০২২ সালে ভিআইপি রোড ও উল্টোডাঙা এলাকায় রাস্তার দুই পাশে বেআইনি দখল, পার্কিং এলাকা ও বিয়েবাড়ি নির্মাণের অভিযোগে মামলা দায়ের হয়। অভিযোগ, নয়নজুলি ভরাট করে বেআইনি নির্মাণ করা হয়েছে। সেই সময় জেলা প্রশাসনও জবরদখলের বিষয়টি স্বীকার করেছিল। এরপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু একাধিকবার জেলাশাসক বদল হলেও আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েনি। ২০২৬ সালেও চার দফায় রিপোর্ট চাওয়া হয়। তারপরও সন্তোষজনক জবাব না মেলায় এবার উত্তর ২৪ পরগনার জেলাশাসককে সশরীরে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ