জেলের মধ্যে মন্ত্রীকে মালিশ করা ‘ফিজিওথেরাপিস্ট’ মেয়েকে ধর্ষণে আসামী

দিল্লির কেজরিওয়াল সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে যে ব্যক্তি মালিশ করছিল, সে নিজের মেয়েকে ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  আপ মন্ত্রীকে গারদের অভ্যন্তরে মালিশ বিতর্কে নতুন মোড়। জানা গিয়েছে, দিল্লির কেজরিওয়াল সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে যে ব্যক্তি মালিশ করছিল, সে নিজের মেয়েকে ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামী। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি আপের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছে। জৈনকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি করা হয়েছে।

আর্থিক নয়ছয়ের অভিযোগে মে মাস থেকে তিহার জেলে বন্দি রয়েছেন দিল্লির আপ সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। কিছুদিন আগে জেলের ভিতরের একটি ভিডিও ভাইরাল হয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে)। সেখানে দেখা যায়, মন্ত্রীমশাই বিছানায় শুয়ে রয়েছেন। আর তাঁকে ম্যাসাজ করছেন এক ব্যক্তি। এই ভিডিও ঘিরে শোরগোল শুরু হয়ে যায়। মন্ত্রী জেলেতে ‘জামাই আদর’ পাচ্ছেন বলে অভিযোগ করে বিজেপি। চাপে পড়ে আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়, সত্যেন্দ্র জৈন মোটেই ম্যাসাজ নিচ্ছিলেন না। তিনি ফিজিওথেরাপিস্টকে দিয়ে ফিজিওথেরাপি করাচ্ছিলেন। ডাক্তারই তাঁকে ফিজিওথেরাপি নিতে বলেছেন। কিন্তু এদিন সেই ‘ফিজিওথেরাপিস্টের’ পরিচয় প্রকাশ্যে এল। ওই ব্যক্তি নিজের মেয়েকে ধর্ষণের আসামী।

জেল সূত্রের খবর, ওই ব্যক্তির নাম রিঙ্কু। সে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত। গত একবছর থেকে সে জেলে রয়েছে। ধর্ষকের মেয়ে ক্লাস টেনের ছাত্রী। মেয়ে নাবালিকা হওয়ায় রিঙ্কুর বিরুদ্ধে পসকো আইনে মামলা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি আরও তেড়েফুঁড়ে আপের বিরুদ্ধে তোপ দেগেছে। কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে এই ঘটনার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, আর এক মুহূর্ত সত্যেন্দ্র জৈনকে মন্ত্রিসভায় রাখা উচিত নয়। আপের পক্ষ থেকে অবশ্য এনিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর…