এক যাত্রায় পৃথক ফল! হাওড়া ষ্টেশনে দুটি কাউন্টারে টিকিটের দাম ভিন্ন

তাঁদের দাবি, ২০২০ সালের ১ মে করোনাকালে ষ্টেশন চত্বর ফাঁকা রাখতে রেল বোর্ড সিদ্ধান্ত নেয়, লকডাউনে লোকাল বন্ধ থাকলেও দূরপাল্লার যাত্রিবাহী ট্রেন চাকু থাকায় স্টেশনের ভিড় খুব একটা কমবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সতর্কতা এবং সমস্তরকম বিধি নিষেধ মেনেই আগামী রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। চলতি বছরের মে মাসে করোনার দ্বিতীয় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন পরিষেবা। এরপর রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই দীর্ঘ ৬ মাস পরে চালু হচ্ছে লোকাল ট্রেন। কিন্তু ট্রেন পরিষেবা শুরু আগেই অদ্ভুত একটি চিত্রের দেখা মিলল হাওড়া ষ্টেশনে। আমরা সকলেই জানি বর্তমানে হাওড়া ষ্টেশন পুরনো এবং নতুন এই দুই কমপ্লেক্সে বিভক্ত। আর তাতেই গণ্ডগোল। দেখা গিয়েছে একই ষ্টেশনে দুটি কমপ্লেক্সে দুরকম টিকিটের দাম। পুরনো কমপ্লেক্সে ঢুকলে প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলে লাগছে ১০ টাকা। কিন্তু নিউ কমপ্লেক্সে সেই টিকিটের দামই আগুন ঝরাচ্ছে। জানা যাচ্ছে পুরনো কমপ্লেক্সের থেকে পাঁচ গুণ বেশি দামে বিকোচ্ছে নতুন কমপ্লেক্সে প্লাটফর্ম টিকিটের দাম। অর্থাৎ নতুন কমপ্লেক্সের প্লাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা।

শনিবার হাওড়া স্টেশনের এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। একই ষ্টেশনে প্লাটফর্ম টিকিটের দাম আলাদা কেন হবে সেটা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হাওড়া রেল কর্তৃপক্ষকে। যদিও এই প্রসঙ্গে তাঁদের কাছে উত্তরও তৈরি রয়েছে।

তাঁদের দাবি, ২০২০ সালের ১ মে করোনাকালে ষ্টেশন চত্বর ফাঁকা রাখতে রেল বোর্ড সিদ্ধান্ত নেয়, লকডাউনে লোকাল বন্ধ থাকলেও দূরপাল্লার যাত্রিবাহী ট্রেন চাকু থাকায় স্টেশনের ভিড় খুব একটা কমবে না। এক্ষেত্রে কীভাবে কিছুটা হলেও যাত্রীমুক্ত থাকবে  ষ্টেশনগুলি সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়  সংশ্লিষ্ট জোন গুলিকে। তাই একেকটি রেল জোন নানা পন্থায় ভিড় উদ্যোগ নেয়। যেমন, যাত্রীদের স্টেশনে প্রবেশে অনুৎসাহী করতে প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয়, পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব রেল। তবে মধ্য, পূর্ব ও দক্ষিণ স্টেশন চত্বর ফাঁকা রাখতে টিকিটের দাম একই রেখে ষ্টেশনে নজরদারির ওপর গুরুত্ব দেয়। ফলে পূর্ব রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকাই থেকে যায়। কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের প্লাটফর্ম টিকিটের দাম বেড়ে হয় ৫০ টাকা।   

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর