বাড়িতে পড়ে থাকা মাটির হাঁড়িতে জন্মাবে মশা, পরিদর্শন করে সাবধানতার বার্তা ফিরহাদের

১০৯ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি (DENGUE) মোকাবিলা কেমন হচ্ছে, কোনও ফাঁক থাকছে কি না, তা দেখতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)। ১০৯ নম্বর ওয়ার্ড পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক মলয় মজুমদার এবং এলাকার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

এদিন ফিরহাদ হাকিম বলেন, একজনের বাড়ির সামনে তিনি দইয়ের হাঁড়ি পড়ে থাকতে দেখেছেন। বলেন, ওখানে জল জমে মশা জন্মাতে পারে। তাতে এলাকার মানুষের মধ্যেই ডেঙ্গি ছড়াবে। অন্য কোথাও ওই মশা যাবে না। সচেতনতার বার্তা দিতে গিয়ে ফিরহাদ বলেন, ‘এই এলাকায় ডেঙ্গি মশা হলে নিশ্চয় চেতলায় গিয়ে আমাকে কামড়াবে না!’ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, এসিতে বা ছাদে জমা জল থেকেও ডেঙ্গি হতে পারে। নিজেদের বিপদ কিছু মানুষ নিজেরাই ডেকে আনছেন। সতর্ক থাকতে হবে। ডেঙ্গি প্রতিরোধে সারা বছরই এলাকাকে পরিষ্কার রাখার বার্তা দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গি প্রতিরোধে মানুষ সচেতন না হলে নয়া আইন আনা হবে।  বলেন, কলকাতায় এত পুলিশ নেই যে প্রত্যেক বাড়ির সামনে একজন করে পুলিশ দাঁড়িয়ে থাকবেন। এরপরেই বলেন, পুরনিগম থেকে বারবার সচেতন করা হচ্ছে। অ্যান্টি লার্ভা স্প্রে ছড়ানো হচ্ছে। এলাকাবাসীর প্রতি তাঁর বার্তা, নিজেদেরকেও সচেতন থাকতে হবে। তবেই ডেঙ্গি প্রতিরোধ সম্ভব।   

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক