শেষ হতে চলেছে সাত্যকির ঊর্মির পথ, নতুন ধারাবাহিকের প্রোমো শ্যুটে ঋত্বিক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত কয়েক বছর ধরেই বাংলা টেলিভিশনের (Bengali Television) অন্যতম জনপ্রিয় দুটি চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা (Zee Bangla)। সাম্প্রতিক সময়ে দর্শকদের মনোরঞ্জনে একের পর এক নিত্য নতুন সিরিয়াল নিয়ে এসেছে এই দুই চিরপ্রতিদন্ধী চ্যানেল। সম্প্রতি জি বাংলাতেই শেষ হয়েছে পিলু, লালাকুঠির মত জনপ্রিয় ধারাবাহিক। পাশাপাশি এসেছে নতুন ধারাবাহিক নিম ফুলের মধু। শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক সোহাগ জল। এবার এই নতুন পুরোনোর পালাবদলের খেলায় পথ শেষ হতে চলেছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়।

ঊর্মি সাত্যকির চলার পথ যে শেষ হতে চলেছে এটা বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিলেন জি বাংলার দর্শকরা। এর আগে সম্প্রতি এই ধারাবাহিকে এক দিকে ঊর্মি-সাত্যকি এবং একদিকে পিসি-পিসিমশাইয়ের মিল দেখানো হয়েছিল। তারপরেই সোহাগ জলের প্রোমোতে ৯টার টাইম স্লট দেখে জি বাংলার দর্শকরা ভেবেছিলেন হয়ত শেষ হতে চলেছে “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিক। কিন্তু সেই বার লালকুঠি ধারাবাহিক শেষ হয়েছিল। তবে এবার সত্যিই শেষ হতে চলেছে “এই পথ যদি না শেষ হয়”। অন্তত টলি পাড়ায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।

জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমোর শুটিংও করে ফেলেছেন “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকের নায়ক সাত্যকি অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখ্যোপাধায়। নতুন এই ধারাবাহিকে ঋত্বিকের বিপরীতে নায়িকার ভুমিকায় অভিনয় করতে চলেছেন “আয় তবে সহচরী” ধারাবাহিক খ্যাত অরুনিমা হালদার। এই ধারাবাহিকের হাত ধরেই স্টার জলসা থেকে জি বাংলায় আসতে চলেছেন অরুনিমা। নতুন এই ধারাবাহিক প্রযোজনা করতে চলেছে বেঙ্গল টকিজ। তবে এই বিষয়ে কেউই এখনও মুখ খুলতে চাননি।   

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল