জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। কিন্তু সেই স্বপ্ন অকালে শেষ হল ভারতীয় পড়ুয়ার।  ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। লন্ডনে জন্মদিনের একটি পার্টিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৫ বছরের ভারতীয় পড়ুয়া শ্রীনাথ রেড্ডিকে। এই  ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলার তালামাদলা গ্রামে।  

জানা গিয়েছে, তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা শ্রীনাথ রেড্ডি প্রায় ১৪ মাস আগে উচ্চশিক্ষার জন্য ব্রিটেন পাড়ি দেন। তিনি লেস্টারের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন।  মৃত পড়ুয়ার পরিবারের দাবি, ঘটনার আগের রাতেও শ্রীনাথের সঙ্গে তাঁদের স্বাভাবিকভাবে কথা হয়েছিল। পরে তিনি এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু পরদিন সকালে তাঁর রুমমেট ঘরে শ্রীনাথকে মৃত অবস্থায় দেখতে পান।  শ্রীনাথের বাবা মধুসূদন রেড্ডি জানান, ২২ জুন রাতে ছেলের সঙ্গে তাঁদের শেষবার ফোনে কথা হয়। ২৩ তারিখ তার মৃতদেহ উদ্ধার হয়। 

আরও পড়ুন: পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

রুমমেটের দাবি, শ্রীনাথ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।  তবে, ছাত্রের বাবা বলেছেন, তাঁর ছেলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এই মৃত্যুকে ঘিরে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলেছে পরিবার। মধুসূদন রেড্ডি জানিয়েছেন ছেলের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা হয়েছিল। কোনও মানসিক অস্থিরতা বা উদ্বেগের ইঙ্গিত পাননি তিনি।  লন্ডন পুলিশ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কীভাবে শ্রীনাথের মৃত্যু হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে বলেই জানিয়েছে পুলিশ। অন্যদিকে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন অসহায় বাবা। শ্রীনাথের পরিবারকে এই শোকের সময়ে সাহায্য করার জন্য গণ-অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।   

 

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর