মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন রামদেব

মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন যোগাগুরু বাবা রামদেব। মহিলা কমিশনকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নিলেন যোগাগুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ পর্যন্ত চাপে পড়ে ক্ষমা চাইলেন যোগাগুরু বাবা রামদেব। মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশন। মহিলা কমিশনকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নিলেন যোগাগুরু।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। মহিলাদের এক যোগা প্রশিক্ষণ কেন্দ্রে রামদেব মন্তব্য করেন যে, মহিলারা কাপড় পরলে সুন্দর লাগে। সালোয়ার কামিজ পরলেও সুন্দর লাগে। আবার কিছু না পরলেও সুন্দর লাগে। সেই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রীও। রামদেবের এই মন্তব্যে দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। তিনি মহিলাদের অসম্মান করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর তাঁকে নোটিশ পাঠায় মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশন। নোটিশে যোগাগুরুকে তাঁর মন্তব্যের জন্য দু’দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়। সেই সময়সীমার মধ্যেই ক্ষমা চাইলেন রামদেব। নোটিশের উত্তরে রামদেব চিঠিতে লেখেন, ’২৫ নভেম্বর একটি আইনের অধীনে আমাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু আমি উল্লেখিত আইনে কোনও অপরাধ করিনি। আমি আমার বক্তব্যে মহিলাদের মহিমাকে এবং তাঁদের ক্ষমতায়ানের চেষ্টা করে গিয়েছি। নারীদের পোশাক নিয়ে মন্তব্যে করে তাঁদের সাধারণ পোশাককে বৈধতা দেওয়ার চেষ্টা করেছি। তবু যদি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী’।

এদিন মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকাঙ্কর একটি টুইট করেন। সেই টুইটে তিনি রামদেবের এই চিঠিটি তুলে ধরেন। বাবা রামদেবের এই ক্ষমা চাওয়া চিঠির পর তাঁর নারীদের পোশাক নিয়ে মন্তব্যকে ঘিরে যে বিতর্ক চলছিল, তার ইতি পড়ল।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…