‘রাগের মাথায় স্ত্রীকে খুন করে ফেলেছি’, মনোহরপুকুরকাণ্ডে স্বীকারোক্তি স্বামীর

শ্বশুরের সঙ্গে সিমেন্টের ব্যবসা করতেন। প্রতিবেশীদের থেকে জানা যায়, কোনও নিত্য সাংসারিক অশান্তি ছিল না। তবে গত দু'বছর ধরে তেমন রোজগার ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে স্ত্রী ও আঠারো বছরের মেয়েকে কোপানোর পর নিজেই ১০০ নম্বরে ফোন করে পুলিশ ডেকেছিলেন। পুলিশ এসে আক্রান্ত দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় স্ত্রীর। আশঙ্কাজনক মেয়েও। অন্যদিকে গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামীকে। কী কারণে খুন? তা স্পষ্ট না হলেও ধৃতের স্বীকারোক্তি, রাগের মাথাতেই না কি খুন করে ফেলেছেন তিনি।

অভিযুক্ত ৪৭ বছরের অরবিন্দ বাজাজ। রবীন্দ্র সরোবর থানা সংলগ্ন ৩৩/সি মনোহরপুকুর রোডের পুষ্পক নামের একটি আবাসনের চারতলায় স্ত্রী-মেয়েকে নিয়ে থাকতেন তিনি। শ্বশুরের সঙ্গে সিমেন্টের ব্যবসা করতেন। প্রতিবেশীদের থেকে জানা যায়, কোনও নিত্য সাংসারিক অশান্তি ছিল না। তবে গত দু’বছর ধরে তেমন রোজগার ছিল না। তা নিয়েই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ৯টা নাগাদ ১০০ নম্বরে ফোন করেন অরবিন্দ। তিনি জানান, স্ত্রীকে খুন করে ফেলেছেন। লালবাজার থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তাঁরা গিয়ে দেখে, চেয়ারের উপর বসে রয়েছেন অরবিন্দ। পাশে রক্তমাখা ছুরি, মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে অরবিন্দের স্ত্রী প্রিয়াঙ্কা বাজাজ। তার পাশেই পড়ে ছিল দম্পতির মেয়েও। সঙ্গে সঙ্গে তাঁদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক প্রিয়াঙ্কাকে মৃত ঘোষণা করে।

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের গোয়ান্দা বিভাগের হোমিসাইড শাখাও। পুলিশ অরবিন্দকে আটক করার আগেই সেখানে আসেন এলাকার বিধায়ক দেবাশিস কুমার। ঘটনাস্থল থেকে বেরিয়ে তিনি জানান, অরবিন্দের সঙ্গে কথা হয়েছে তাঁর। ঘটনার ব্যাপারে অভিযুক্ত স্বামী তাঁকে জানিয়েছেন, তিনি কোনও পেশাদার খুনি নন, বরং রাগের মাথাতেই স্ত্রীকে খুন করে ফেলেছেন। বর্তমানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে অরবিন্দকে।

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর