শ্বেতার মনের মানুষের নাম ফাঁস করলেন দিদি রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিক কালে নিত্য নতুন ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনের দর্শকরা উপহার পেয়েছে একের পর এক সুপারহিট জুটি। দীর্ঘদিন এক সঙ্গে কাজ করার সুবাদে এই সব জনপ্রিয় জুটির মধ্যে ক্যামেরার পিছনেও তৈরি হয় মিষ্টি সম্পর্ক। কখনও নায়ক নায়িকার মধ্যে সেই সম্পর্ক হয়ে ওঠে ভালো বন্ধুত্ত্বের আবার কখনও বন্ধুত্ত্বের গন্ডি পেরিয়ে সেই সম্পর্ক হয়ে ওঠে প্রেমের। রিল লাইফ জীবন সঙ্গীর মধ্যেই গল্পের নায়ক এবং নায়িকা খুঁজে পান তাদের বাস্তবের ভালবাসাকে। সম্প্রতি ধারাবাহিকে কাজ করতে গিয়েই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharjee)। এবার দিদি রচনা ফাঁস করলেন শ্বেতার মনের মানুষের নাম।

সোমবার থেকেই জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারবাহিক সোহাগ জল। এই ধারাবাহিকেই নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্বেতা। ধারাবাহিকের প্রচারে নায়ক হানি বাফনা সহ অনান্য সহ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসেন শ্বেতা। সেখানেই অভিনেত্রীর মনের মানুষের নাম ফাঁস করেন রচনা (Rachana Banerjee)। সোহাগ জল ধারাবাহিকের আগে যমুনা ঢাকি ধারাবাহিকে নায়িকার ভুমিকায় অভিনয় করেন শ্বেতা। সেখানে শ্বেতার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন রুবেল দাস। রুবেলের সঙ্গেই বাস্তবে মন দেওয়া নেওয়ার পালা সেরে ফেলেন অভিনেত্রী। ব্যস্ততার মাঝে সময় করে একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটান শ্বেতা এবং রুবেল (Rubel Das)।

সম্প্রতি জি বাংলাতেই শুরু হয়েছে রুবেলের নতুন ধারাবাহিক নিম ফুলের মধু। দিদি নম্বর ওয়ানের মঞ্চে রচনা শ্বেতাকে প্রশ্ন করেন, “সোহাগ জলে তো জুই খুবই সংসারী বিয়ে করতে চায় সংসার করতে চায়। শ্বেতা এবার তোমার বিয়ের প্ল্যানটা বলোতো”। দিদির প্রশ্নের উত্তরে শ্বেতা বলেন, “হ্যাঁ আমিও বিয়ে করতে চাই”। এরপরই সঞ্চালিকা রচনা বলেন, “শ্বেতা যদি কেউ বলে নিম ফুলের মধু তাহলে তা সব সময় সত্যি নয়”। রচনার এই কথায় সেটে উপস্থিত কারোরই কিছু বুঝতে বাকি থাকে না। সকলেই হো হো করে হেসে ওঠে। দিদির কথায় লজ্জায় রাঙ্গা হয়ে ওঠেন শ্বেতা। বলেন, “হ্যাঁ নিম ফুলের মধু আরও একটা নতুন ধারাবাহিক সবাই দেখবেন”।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা