বাঙালি পরিচালকের হাত ধরে রুপোলি পর্দায় প্রথমবার একসঙ্গে পঙ্কজ ও জয়া

হ্যাঁ, বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘করক সিংহ’-তে নাম ভূমিকায় অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী। যদিও ছবিটি বাংলা ভাষায় নয়, হিন্দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন। যদিও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক বছরে। অসম্ভব দক্ষতা সম্পন্ন একজন অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী। যার কেরিয়ারে মাত্র কয়েকটা হিট, কোনরকম গডফাদার ছাড়াই বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হন তিনি, অভিনয়ের দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্বের দিন দিয়েও অনন্য অভিনেতা। অন্যদিকে অন্যজন হলেন ঢাকা ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়িকা। ঢাকার পাশাপাশি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমান রাজত্ব তাঁর।

তাঁর অভিনীত একাধিকবার ছবি সম্মানিত হয়েছে জাতীয় পুরস্কার দ্বারাও। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও রূপ, ফিগার, সৌন্দর্যের দিক দিয়ে তাঁর বয়স বোঝার উপায় নেই, হ্যাঁ ঢালিউডের বিখ্যাত অভিনেত্রী জয়া আহসান। এবার বিনোদন ইন্ডাস্ট্রির দুই প্রতিভাবান তারকা একসঙ্গে। তাও আবার বাংলা পরিচালকের হাত ধরে পর্দায় জুটি বাঁধছেন পঙ্কজ-জয়া। হ্যাঁ, বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘করক সিংহ’-তে নাম ভূমিকায় অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী। যদিও ছবিটি বাংলা ভাষায় নয়, হিন্দিতে হবে। যেটি পরিচালকের তৃতীয় হিন্দি ছবি। চমক হল এই ছবিতে থাকবেন অভিনেত্রী জয়া আহসান ও। এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী।

যদিও এখনই এই ছবির বিষয়ে মুখ খুলতে নারাজ কেউই। এছাড়াও এই ছবিতে থাকবেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সঞ্জনা সাংভি। প্রসঙ্গত, এই ছবিতে দেখা যাবে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।যেটি শেষ ছবি। এ ছাড়াও বাংলার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী থাকবেন এই ছবিতে। এই ছবির মূল বিষয় বস্তু আর্থিক কেলেঙ্কারি। ছবির শ্যুটিং কলকাতা ও মুম্বই দুই জায়গায় হবে। ডিসেম্বরের প্রথমে মুম্বই এবং পরে কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন ছবির শ্যুটিং হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসছেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভি। তবে বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করা পঙ্কজ ত্রিপাঠীর প্রথম নয়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘শেরদিল: দ্য পিলভিট সাগা’ ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট