বিমানবন্দরে তাতাকে হেনস্থা-অকথ্য গাল, মিডিয়ায় তুলোধনা

বিমানবন্দরে তুমুল বিশৃঙ্খলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বকাপ থেকে এবারের মতো ছিটকে গিয়েছে মেক্সিকো। কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাতা মার্টিনো। জানিয়েছেন, বিশ্বকাপের লড়াই থেকে মেক্সিকোর ছিটকে যাওয়ার যাবতীয় দায় তাঁর। সেই দায় নিয়েই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাওয়ায় মেক্সিকো শিবির দেশে ফিরে গিয়েছে। বিমানবন্দরে নামতেই তাতাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন সমর্থক। তাঁকে লক্ষ্য করে গালি দিয়েছেন। কয়েকজনকে দেখা গেল তাতাকে রীতিমতো ধাক্কা দিচ্ছেন। সেই ঘটনা আবার কয়েকজন তাদের মোবাইলে রেকর্ডিংও করে। তাতা কোনওরকমে সেই হেনস্থার হাত থেকে বাঁচাতে গাড়িতে ওঠার চেষ্টা করেন। এক সমর্থকে বলতে শোনা গেল – পালিয়ে গিয়ে লাভ হবে না। বিমানবন্দরে দলের সহকারী কোচ নরবের্তো স্কোপোনির সঙ্গে এক সমর্থক রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি একসময় হাতের বাইরে বেরিয়ে যাওয়া বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা এগিয়ে আসেন। কোনওরকমে বিক্ষোভকারীদের সরিয়ে সেখান থেকে তারা সরিয়ে দেন।

মেক্সিকো সমর্থকদের ক্ষোভের কারণ শুধু বিশ্বকাপের দৌড় থেকে দলের ছিটকে যাওয়াই নয়। কেন গুরুত্বপূর্ণ খেলায় জেভিয়ার হার্নান্দেজ এবং কার্লোস ভিলাকে নেওয়া হয়নি, তা নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়েছে তাতাকে। মেক্সিকোর মিডিয়াও তাতার সমালোচনায় সরব।

উল্লেখ করা যেতে পারে, মেক্সিকোর শেষ খেলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে। ম্যাচে তারা জয় পেলেও ২-১  গোলে জয় পেলেও গোল ব্যবধান এবং পয়েন্ট টেবিলে তারা তৃতীয় স্থানে। 

আরও পড়ুন মেক্সিকোর কোচ তাতা মার্টিনোর ইস্তফা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন