নতুন বিধায়কদের জন্য ওরিয়েন্টেশন কোর্স হবে বিধানসভায় : স্পিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বিধায়কদের জন্য ওরিয়েন্টেশন কোর্স হবে রাজ্য বিধানসভায়। এই খবর জানিয়ে বুধবার বিধানসভার স্পিকার বলেন, এবার ওরিয়েন্টেশন কোর্স করাব। বাজেট সেশনের আগে হবে। নতুন বিধায়কদের কি কি ভূমিকা থাকা উচিত, সেটা কোর্স – এ আলোচনা করা হবে। সচিবালয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এই কোর্স করাবেন। এদিন বাবরি মসজিদ ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,তখন উত্তরপ্রদেশ সরকারকে কেন বরখাস্ত করা হল না, জানি না। তার দাবি, ঐদিন ওই ঘটনার পরে গার্ডেনরিচ মেটিয়াবুরুজ(Metiabruz) অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছিল। তবে, আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ ভারতের ঐতিহ্য ধাক্কা খেয়েছে মন্তব্য বিধানসভার স্পিকারের।

উপরাষ্ট্রপতি প্রসঙ্গে বিধানসভার(Assembly) স্পিকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,উপরাষ্ট্রপতি হওয়ার পর সাক্ষাৎ হয়নি ওনার সঙ্গে। উনি( জগদীপ ধনকর )ফোন করেছিলেন। একটা আমন্ত্রণ মিলেছিল। আমি যেতে পারিনি। তারপর টেলিফোন করেছিলেন। রাজনীতিতে আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই। দিল্লিতে গেলে আমায় তাঁর বাড়ি যেতে বলেছিলেন। যাব। দেখা করব। মতামত পৃথক থাকতে পারে। কিছু কিছু বিষয় বিতর্ক দেখা দিয়েছিল। রাজ্যপাল হিসাবে উনি যা করেছেন, না-করলেই ভালো হত। তাও, ওনার উপস্থিতি উদ্বেগের কোনও কারণ ছিল না। উদ্বেগ হওয়ার কিছু ছিল না। বর্তমান রাজ্যপালের সঙ্গে আমার দেখা হয়নি। অবশ্যই এরপর দেখা হবে।

নতুন বিধায়কদের জন্য ওরিয়েন্টেশন কোর্স হবে রাজ্য বিধানসভায়। এই খবর জানিয়ে বিধানসভার স্পিকার(Speaker) বলেন এবারওরিয়েন্টেশন কোর্স করব। বাজেট সেশনের আগে হবে। নতুন বিধায়কদের কি কি ভূমিকা থাকা উচিত, সেটা কোর্স – এ আলোচনা করা হবে। সচিবালয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এই কোর্স করাবেন।

বিধানসভায় সচিব নিয়োগ নিয়ে সুপার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,
আমার এখানে কোনও অসাংবিধানিক কাজ হয় না।ওএসডি এক জনের নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। আমরা বলেছি, ৩ জনের নাম পাঠাতে হবে। ৩ জনই সিনিয়র বিচারপতির নাম থাকবে। যাঁদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। এটা নিয়ে বিরোধী দলনেতা(Opposition Leader) কেন বলছেন, জানি না। সচিব নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই বলে দাবি করেন স্পিকার।

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

মানিকতলায় কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের