বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত ৪ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police station)পুলিশ। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স ডিভাইজ ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের(Saltlake) এ এ ব্লকের ৫০ নম্বর বাড়ির ঘর ভাড়া নিয়ে একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল এই প্রতারকরা। সেই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে ফোন করতো প্রতারকরা। এরপরই বিভিন্ন নামী সফটওয়্যার কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেখান থেকে টেক সাপোর্টের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। এই প্রক্রিয়ায় প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছিল বলে জানা গিয়েছে।

এই তথ্যের ভিত্তিতে সূত্র মারফত খবর পেয়ে সেই অফিসে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর(Bidhannagar) মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় । এই চক্রের মূল পান্ডার খোজ চালাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের