জন্মদিনে ঐশ্বর্যর অজানা তথ্য

টান টান অভিনয়, মধুর হাসিতে দর্শকের মনে পাকা জায়গা করে নিয়েছেন ঐশ্বর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৮ তম বছরে পা দিলেন বিশ্বসুন্দরী-অভিনেত্রী ও বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন। টান টান অভিনয়, মধুর হাসিতে দর্শকের মনে পাকা জায়গা করে নিয়েছেন ঐশ্বর্য। ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি তাঁকে দেখা গেছে তামিল ও বাংলা ছবিতেও। আজ তাঁর জন্মদিনে টুইটারে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বিশ্বসুন্দরী।

১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্নাটকে জন্মগ্রহণ করেন বলিউডের এই অভিনেত্রী। নবম শ্রেণিতে পড়াকালীন প্রথম ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এর পর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ঐশ্বর্য বার নজর কাড়েন ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

২০০২ সালে সঞ্জয় লীলার পরবর্তী ছবি ‘দেবদাস’-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর ২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী জুরি মেম্বার হিসেবে গিয়েছিলেন। ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী। ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’, ‘ধুম’, ‘মোহাব্বতে’, ‘গুরু’, ‘সরকার রাজ’ এর মত ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ