Loading live market data...
Loading active stocks...
Connecting...

হিমাচলে মুখ্যমন্ত্রী ঠিক করতে আজ বৈঠকে কংগ্রেস বিধায়করা

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী ঠিক করতে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস (Congress ) বিধায়করা (MLA)।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী ঠিক করতে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস (Congress ) বিধায়করা (MLA)। এদিন বিকেল ৩টেয় সিমলার (Shimla) রেডিসন হোটেলে (Radisson hote) এই বৈঠক হবে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

জিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে সামনের দিকে রয়েছেন কংগ্রেসের হিমাচল প্রদেশের কংগ্রেস নেত্রী প্রতিভা সিং (Pratibha Singh )। প্রয়াত কংগ্রেস নেতা বীরভদ্র সিংয়ের (Virbhadra Singh) স্ত্রী প্রতিভা দেবী। তিনি মান্ডি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ। প্রতিভা সিং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচনী প্রচারে একেবারে সামনের সারিতে থেকে দলের কাজ করে গিয়েছেন। সদ্য জয়ী হওয়া কংগ্রেস প্রার্থীদের মধ্যে অনেকে তাঁর স্বামী বীরভদ্র সিংয়ের অনুগামী ছিলেন। স্বামীর জনপ্রিয়তাকে নিজের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার ক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন প্রতিভা দেবী। প্রসঙ্গত হিমাচল প্রদেশে বীরভদ্র সিং তিন দশক ধরে হাত শিবিরের নেতৃত্ব দিয়েছেন।

হিমাচল প্রদেশের সিমলা গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রতিভা সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলে হিসেবে আমি চাই প্রতিভা জি একটি বড় দায়িত্ব পান। ছেলে হওয়ার পাশাপাশি আমি দলের একজন দায়িত্বশীল নেতাও। দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটিকে সম্মান করব। আমি নিশ্চিত জনগণ যা চায় দল তা বিবেচনায় রাখবে।’ তাঁর আরও সংযোজন, ‘বীরভদ্রজির দেখানো পথে চলতে হবে আমাদের। সরকার ‘বীরভদ্র সিং বিকাশ মডেল’-এ কাজ করবে। স্বর্গে তিনি আজ হাসছেন।’

হিমাচল প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে প্রতিভা সিং ছাড়াও রয়েছেন আরও তিনজন। প্রতিদ্বন্দ্বী রয়েছেন সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu) মুকেশ অগ্নিহোত্রী (Mukesh Agnihotri) এবং হর্ষবর্ধন চৌহান (Harshwardhan Chauhan )। প্রসঙ্গত হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জয়লাভ করেছে ৪০টি আসনে। বিজেপি জয়ী হয়েছে ২৫টি আসনে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর