মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশ্বের ৩০ নাগরিকের উপর নিষেধাজ্ঞা ব্রিটেনের

যৌন সহিংসতার অপরাধী এবং মানবাধিকার লঙ্ঘন-সহ একাধিক অপরাধে অভিযুক্ত বিশ্বের ১১টি দেশের ৩০ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতিতে অভিযুক্ত, যৌন সহিংসতার অপরাধী এবং মানবাধিকার লঙ্ঘন-সহ একাধিক অপরাধে অভিযুক্ত বিশ্বের ১১টি দেশের ৩০ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে ব্রিটেন প্রশাসনের তরফে।

ব্রিটেনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে নিষেধাজ্ঞাগুলি নিয়ে সমন্বয় করা হয়েছিল। বন্দীদের উপর নির্যাতন এবং সৈন্যদের নিয়ে বেসামরিক নাগরিকদের ধর্ষণ-সহ অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল। ব্রিটেনের পররাষ্ট্র সচিব (Foreign Secretary) জেমস ক্লিভারলি (James Cleverly ) এক বিবৃতিতে বলেছেন, ‘মৌলিক অধিকারের জঘন্য লঙ্ঘনের পিছনে যারা রয়েছে আজ আমাদের নিষেধাজ্ঞাগুলি তাদের অপরাধ উন্মোচন করে দিয়েছে।’

মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশ্বের ১১টি দেশের যে ৩০ জন নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, তাদের মধ্যে রয়েছে ইরানের ১০ জন। ব্রিটেনের তালিকায় নিষিদ্ধ ১০ ইরানি’ই সে দেশের বিচার ব্যবস্থা এবং কারা ব্যবস্থার সঙ্গে যুক্ত। ব্রিটেনের তরফে তেহরানের এভিন কারাগারের প্রাক্তন পরিচালক আলী চেহারমাহালি (Ali Cheharmahali) এবং গোলামরেজা জিয়ায়িকে (Gholamreza Ziyayi) নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইরানি এবং বিদেশি বন্দীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ময়ানমারের সেনা সংস্থা জুন্টার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিকে। রাশিয়ান কর্নেল রামিল রাখমাতুলোভিচ ইবাতুলিন (Russian Colonel Ramil Rakhmatulovich Ibatullin) কেও নিষিদ্ধের তালিকায় রেখেছে ব্রিটেন সরকার। ৯০ তম ট্যাঙ্ক ডিভিশনে কম্যান্ডার হিসাবে তাঁর ভূমিকার জন্য নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে যৌন সহিংসতার অপরাধে মালির ম্যাসিনা লিবারেশন ফ্রন্টের (Macina Liberation Front) কয়েকজনকে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়