বিরোধীদের বানচালের চেষ্টা সত্ত্বেও সুষ্ঠু ভাবে হচ্ছে টেট পরীক্ষা: ব্রাত্য

রবিবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, ‘বিরোধীদের একাংশ টেট পরীক্ষা বানচাল করার চেষ্টা করা সত্ত্বেও সুষ্ঠু ভাবে পরীক্ষা হচ্ছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে প্রাথমিকের টেট (Primary TET) পরীক্ষা। প্রায় ৭ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। প্রাথমিক টেট পরীক্ষা কেউ কেউ বানচালের চেষ্টা করছে বলে শনিবার অভিযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। রবিবার যখন পরীক্ষা চলছে সেই আবহে একই সুর শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গলায়। বিরোধীদের একাংশ টেট পরীক্ষা বানচালের চেষ্টা করেছিল বলে জানান শিক্ষামন্ত্রী।

রবিবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বিরোধীদের একাংশ টেট পরীক্ষা বানচাল করার চেষ্টা করা সত্ত্বেও সুষ্ঠু ভাবে পরীক্ষা হচ্ছে।’ এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিকের টেট পরীক্ষা নির্বিঘ্নে হচ্ছে। পর্ষদের অফিসে কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সমস্ত কেন্দ্রে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ এবং প্রশাসনের তরফে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে বলে ব্রাত্য বসু এদিন মন্তব্য করেন। পাশাপাশি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন স্বচ্ছভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে।

অন্যদিকে এদিন একটি ভুয়ো প্রশ্নপত্র টেট পরীক্ষার প্রশ্ন বলে হোয়াটস্যাপে ছড়ানো হয়েছিল। সেই বিষয়টি নিয়ে পর্ষদের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভুয়ো প্রশ্নের বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী দিনে সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত এবারে মোট ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন চাকরিপ্রার্থী টেট পরীক্ষা দিচ্ছে। রাজ্যজুড়ে ১৪৬০টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হচ্ছে টেট পরীক্ষা।

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

দ্বিতীয় ওডিআই: নিউজিল্যান্ড ১৩২/৯ (৪০ ওভার) বিপক্ষ ভারত

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের