তুমি যাকে ভরসা করেছিলে, …কী বার্তা দিতে চাইলেন রোনাল্ডোর বান্ধবী

ইন্সটাগ্রামে আবেগঘন পোস্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় নিয়ে এবার মুখ খুললেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। দল হেরে যাওয়ার পরে পরে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন। পোস্টের নিশানা করেন পর্তুগালের কোচ ফার্নান্দোকে। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর উদ্দেশ্যে তিনি লিখেছেন – কোচ তার মতো একজন ফুটবলারের মূল্যায়ন করতে পারেনি। যে কোচের ওপর রোনাল্ডো ভরসা করেছিল, যাকে ঘিরে রোনাল্ডোর আশা তৈরি হয়েছিল, সেই কোচই তাকে ডুবিয়েছে। ডুবিয়েছে পর্তুগাল টিমকে।

জর্জিনা লেখেন – তোমার বন্ধু তথা কোচ মারাত্মক একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই কোচের প্রতি তোমার ভালোবাসা কম ছিল না। নিজের থেকেও কোচকে বেশি ভালোবাসতে। সেই ভালোবাসার মূল্য পেলে না। তুমি চোখের সামনে দেখলে তোমার প্রিয় দল হেরে গিয়েছে। আসলে, কোচ তোমায় ঠিকমতো বুঝতে পারেনি। বুঝতে পারেনি তোমার দক্ষতা, যোগ্যতা। তোমার যে সম্মান পাওয়ার কথা ছিল, তুমি সেই সম্মান পাওনি। এত কিছুর পরেও বলব, জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা সে অর্থে তেমন কিছু হারাইনি। আমাদের শিক্ষা হয়েছে। আমি তো বটেই, গোটা দেশ তোমাকে ভীষণ ভালোবাসে। সেই ভালোবাসায় বিন্দুমাত্র খামতি নেই। জর্জিনা এর আগেও একবার মুখ খুলেছিলেন। মুখ খুলেছিলেন তাঁর বোন কাতিয়া। সুইৎজারল্যান্ড ম্যাচে রোনাল্ডোকে বাদ দিয়েছিলেন কোচ ফার্নান্দেজ।

অন্যদিকে, রোনাল্ডো পর্তুগালের হার নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছে, প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়।  পারলাম না পর্তুগালকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে।

আরও পড়ুন কোয়ার্টারে রোনাল্ডোকে বসিয়ে রাখায় অনুতপ্ত নন ফার্নান্দো

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের