জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির

গতকাল সোমবার গভীর রাতে তাকে ঢাকার বসুন্ধরা থেকে আটক করেন গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল সোমবার গভীর রাতে তাকে ঢাকার বসুন্ধরা থেকে আটক করেন গোয়েন্দারা। দীর্ঘ জেরার পরে অবশেষে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৯ নভেম্বর জামায়াতের আমির শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা।  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সিটিটিসি প্রধান তথা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, জঙ্গি কার্যকলাপে মদত জোগানোর দায়ে জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে দেশে জঙ্গি সংগঠনের গোপন কার্যকলাপ নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। সিপটিটিসি প্রধানের কথায়, ‘শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরী ২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদের জন্য রাখাইনের সশস্ত্র সংগঠন ‘আরসা’ ও ‘আরএসও’ উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হিজরত (একটি উদ্দেশ্য নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে গমন) করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ‘আরএসও’ নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

যদিও জামায়েতে ইসলামির সহকারী মহাসচিব মাওলানা আবদুল হালিমের দাবি, রাজনৈতিক উদ্দেশেই গ্রেফতার করা হয়েছে শফিকুর রহমানকে। জামায়েত যাতে সরকার বিরোধী আন্দোলনে না নামে তার জন্য ভথ দেখাতেই মিথ্যা অভিযোগে জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য