আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহরুখ-দীপিকার ‘বেশরম’ রসায়ন দেখে ছিঃ ছিঃ করছে দেশের রাজনৈতিক মহল

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ মুক্তির আগেই বিপাকে। ছবিটি এতটা আড়ম্বরপূর্ণ, ব্যয়বহুল করে বানানো হয়েছে, শেষে না ছবিটা মুক্তি আটকে দেয়। সোমবার মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান ‘বেশরম রং’, গানটিতে শাহরুখ-দীপিকার অসাধারণ রসাযন পুনরায় উজ্জীবিত হলেও, গানটির কিছু কিছু অংশে শাহরুখের দৃষ্টিভঙ্গি, কমলা বিকিনিতে দীপিকার আদব-কায়দা মোটেও ভাল লাগেনি দেশের একাংশের। বুধবার, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে পাঠান নিষিদ্ধ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। তাঁর দাবি, এই ছবি মানুষের মানসিকতা ‘দূষিত করবে।

মিডিয়াকে সম্বোধন করে, বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্র আরও জানিয়েছেন, সিনেমায় দীপিকা যে পোশাক পরেছেন, বিশেষ করে এই গানে তাঁর আপত্তিকর পোশাক যথেষ্ট সমাজকে কলুষিত করতে। তিনি দীপিকাকে ‘টুকডে টুকডে গ্যাং’-এর সক্রিয় সদস্যও বলেও অভিহিত করেছেন। মিশ্র আরও বলেন, “গানটিতে যে ধরনের পোশাক ব্যবহার করা হয়েছে তা খুবই আপত্তিকর। গানটি কীভাবে দূষিত মানসিকতার প্রতিনিধিত্ব করে তা স্পষ্ট।” তিনি আরও বলেন, “এই কারণেই আমি নির্মাতাদের সেই দৃশ্যগুলি সম্পাদনা করতে এবং পোশাকগুলি পরিবর্তন করার জন্য অনুরোধ করছি। অন্যথায়, আমরা এই ছবিটিকেযস্ক্রিন করব কি না তা নিয়ে ভাবতে হবে।”

সোমবার মুক্তিপ্রাপ্ত শাহরুখের বেশরম রঙ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। সমুদ্রের ধারে দীপিকার বিকিনি লুকে, সেক্সি চাহনি, দীপিকার সংবেদনশীল চেহারা এবং শাহরুখের সঙ্গে তাঁর তীব্র রসায়ন নিয়ে নেটপাড়া উত্তেজিত হলেও কিছু লোক আপত্তি জানিয়েছেন। গানটিতে শাহরুখের কিলার লুক দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। অনেকের দাবি, এই হট গানে শাহরুখ খান এবং দীপিকা প্রলোভনসঙ্কুলভাবে নাচছেন। SRK-এর 8-প্যাক ফ্লান্ট করা, শার্ট না পরা, দীপিকার নিয়ন বিকিনি সবেতেই আপত্তি দেশের রাজনৈতিক মহলের৷ গানটি শিল্পা রাও গেয়েছেন এবং সংগীত করেছেন বিশাল এবং শেখর। পাঠান, আগামী ২৫ জানুয়ারী, মুক্তি পাবে।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ