চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০১৪ ও ২০১৭’র প্রাথমিক টেটের আবেদনে সংশোধনের সুযোগ দিল পর্ষদ

নিজস্ব প্রতিনিধি: ২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা প্রাথমিক টেট (Primary TET) পাশ করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে পর্ষদ। সেই আবহে এবার চাকরিপ্রার্থীদের জন্য ৫ দিনের জন্য এডিট অপশন চালু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ এবং ২০১৭ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আবেদনে ভুল তথ্য থাকলে এডিট অপশন (‘EDIT OPTION’) এ ক্লিক করে তা সংশোধন করতে পারবেন তারা। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। বুধবার রাত ৮টা থেকে সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে রবিবার রাত ১২টা পর্যন্ত।

পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা প্রাথমিক টেট পরীক্ষা পাশ করেছেন, পর্ষদকে দেওয়া সেই চাকরিপ্রার্থীদের তথ্যে যদি কোনও ভুল তথ্য থাকে তাহলে তা সংশোধন করে সঠিক তথ্য জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। বুধবার থেকে চাকরিপ্রার্থীদের জন্য এই সুযোগ খুলে দেওয়া হয়েছে। ওইদিন রাত ৮টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী রবিবার রাত ১২টা পর্যন্ত চাকরিপ্রার্থীদের জন্য এই সুযোগ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

কীভাবে করা যাবে ভুল সংশোধন? বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাইমারিতে নিয়োগের জন্য যে অনলাইন পোর্টাল রয়েছে পর্ষদের, সেই পোর্টালে একটি ‘এডিট’ অপশন যোগ করা হয়েছে। সেই ‘এডিট’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট তথ্য সংশোধন করা যাবে। উল্লেখ্য পাঁচ বছর পর গত ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয় রাজ্যজুড়ে। পরীক্ষার পর পর্ষদের সভাপতি গৌতম পাল শীঘ্রই প্রাথমিক টেটের ফল প্রকাশের আশ্বাস দেন। তবে কবে ফল প্রকাশিত হবে, তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি পর্ষদের তরফে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ