চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর বাকি পাঁচদিন। তারপরই বাংলায় প্রথম দফার ভোট। সেখানে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে নির্বাচনী জনসভা শুরু করেন তিনি। তারপর দুর্গাপুরে পদযাত্রা করেন তৃণমূলনেত্রী। আর সব শেষে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে জনসভা করেন তিনি। আর এখান থেকে বিজেপিকে তোপ দাগেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগেন তৃণমূলনেত্রী। এমনকী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা নিয়ে সুর চড়ান তিনি।

এদিকে বিজেপির জুমলা নেতারা, বহিরাগত নেতারা এখানে এসে অত্যাচার করছে বলেও সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বা়ড়িতে আয়কর হানা নিয়ে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌তৃণমূলের প্রার্থীর বাড়িতে আয়কর হানা করাচ্ছে। প্রার্থী প্রচার করবেন কখন? এখন আটকে রাখা মানে তাঁর একটা গোটা দিন নষ্ট। ইডি, সিবিআই, আইটি সবাই তল্লাশি চালাচ্ছে। বিজেপির সরাসরি লড়াইয়ের হিম্মত নেই? ভোটে লড়া তো সাংবিধানিক অধিকার। আটকে রেখে তার অধিকার খর্ব করা হচ্ছে। আমি আইনি পদক্ষেপ করব যতটা সম্ভব। প্রচার আটকানোর জন্য ঘরে নজরবন্দি করে রাখা হচ্ছে। দেবাশিস রাসবিহারীর বিধায়ক। তাঁর বাড়ি, তাঁর অফিসেও হানা দিয়েছে! ব্যক্তিগত কিছু থাকলে ভোটের পরে করতে পারত।’‌

অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। বিজেপি এবং মোদি–শাহকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌নির্বাচনে লড়তে পারছে না একটা নির্লজ্জ পার্টি। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চার্জ করছি, যেভাবে আপনারা নির্বাচন করছেন সেটা অত্যন্ত লজ্জার। এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। আমি সাতবার সাংসদ হয়েছি। এমন জীবনে কখনও দেখিনি। ভোটের আগে মানুষের নাম কেটেছে। কোনও ধর্ম–বর্ণ না দেখে আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। অন্য কোনও রাজ্যে যা হয়নি, এখানে তা হয়েছে। কাল যখন ক্ষমতায় থাকবে না, এই হানাগুলো যখন তোমাদের বাড়িতে হবে, তখন সামলে নিও।’‌

এছাড়া বিধানসভা নির্বাচন গণতন্ত্রের উৎসব। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এই নির্বাচনকে অত্যাচারের উৎসব বলে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপির ইস্তেহারকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌নির্বাচন গণতন্ত্রের উৎসব। এটা তো অত্যাচারের উৎসব চলছে। তৃণমূলকে চার্জশিট দিচ্ছে। চার্জশিট তো ওঁদের দেওয়া উচিত। কেন অর্থমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না? সিআইএসএফ, বিএসএফ–কে কত শ্রদ্ধা করতাম। স্যালুট করতাম। সকলকে বলে দিয়েছে বিজেপি করতে হবে। ভোটে লড়া তো সাংবিধানিক অধিকার। আটকে রেখে তাঁর অধিকার খর্ব করা হচ্ছে। আমি আইনি পদক্ষেপ করব যতটা সম্ভব। সব এজেন্সিকে আমার অনুরোধ, একতরফাভাবে একটা দলের জন্য কাজ করবেন না। দেশের জন্য কাজ করুন। আপনাদের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ