কলকাতার অভিজাত এলাকায় উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

মঙ্গলবার সকালে খাস কলকাতার থিয়েটার রোডের অভিজাত এলাকায় এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তবে ওই বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্যও তৈরি

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকালে খাস কলকাতার থিয়েটার রোডের অভিজাত এলাকায় এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তবে ওই বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্যও তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ অভয় চৌধুরী নামে এক ব্যক্তি নিজের ফ্ল্যাটেই রক্তাক্ত অবস্থায় দেহটি পায় মায়ের মৃতদেহ। ৯০ বছরের ওই বৃদ্ধার নাকের পাশ থেকে রক্ত বের হচ্ছিল বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে যায় সেক্সপিয়র থানার পুলিশ। পাশাপাশি পৌঁছে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (DD) উচ্চপদস্থ কর্তারাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থিয়েটার রোডের অভিজাত গঙ্গা-যমুনা অ্যাপার্টমেন্টে থাকতেন ৯০ বছরের ওই বৃদ্ধা ও তাঁর ছেলে। মঙ্গলবার সকালে বৃদ্ধার ছেলে আবাসনের ছাদে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি নিজের ফ্ল্যাটে ফেরেন। তখনই তিনি মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ডিসি, সাউথ (DC, South) আকাশ মেঘারিয়া নিজে ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখছেন। সংবাদমাধ্যমে এনিয়ে তিনি বিশেষ কিছু বলতে চাননি। তবে এটুকু জানিয়েছেন, মার্ডার কেস কি না, আমরা সবটা খতিয়ে দেখছি। তবে বৃদ্ধার ছেলে অভয়ের দাবি, তাঁর মা খুন হয়েছেন। কেউ তাঁর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে ঢুকে তাঁর মাকে খুন করেছেন। তবে ঘর থেকে কিছু চুরি গিয়েছে কিনা জানা যায়নি। পুলিশ সবদিক খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?