চেন্নাই থেকে হাওড়ায় আনা হল বন্দেভারত এক্সপ্রেস, ছুটবে শুক্রবার থেকে

রেল সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে হাওড়ায় আনা হয় ট্রেনটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের উৎসবের মাঝে রবিবার হাওড়ায় এল বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আপাতত লিলুয়ার (Liluah) কার শেডে (Car shed) রাখা হয়েছে এই সেমি হাইস্পিড ট্রেনটিকে। রেল সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে হাওড়ায় আনা হয় ট্রেনটি।

রবিবার ভোরেই বন্দেভারত এক্সপ্রেস চেন্নাই থেকে হাওড়া স্টেশনের শর্টিং ইয়ার্ডে আনা হয়। আপাতত সেখানে রেখে ট্রেনটির রক্ষণাবেক্ষণ করা হবে। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে এই ট্রেন ছুটতে পারে হাওড়া থেকে। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর। তবে ওইদিন থেকে উদ্বোধনী দৌড় শুরু হলেও যাত্রী পরিষেবা মিলবে তার পরদিন থেকে। শনিবার থেকে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রী নিয়ে ছুটবে। দু’একদিনের মধ্যে এই ট্রেনের টিকিট বুকিং শুরু হবে বলে সূত্রের খবর। পূর্ব রেল সূত্রে খবর, উদ্বোধনী দৌড় শুরুর আগে নিউ জলপাইগুড়ি অবধি ট্রায়াল রান করানো হবে ট্রেনটির।

উল্লেখ্য, সেমি হাই স্পিড এই ট্রেনের রক্ষণাবেক্ষণের জন‌্য ইতিমধ্যে আলাদা কার শেড তৈরি করেছে পূর্ব রেল। হাওড়া ঝিল সাইডিংয়ে সম্পূর্ণ ঘেরাটোপের মধ্যে উন্নতমানের শেড তৈরি করা হয়েছে বলে জানান হাওড়ার ডিআরএম মনীশ জৈন। এই ট্রেনের শেড অন্য ট্রেনের শেডের চেয়ে আলাদা। বন্দেভারত এক্সপ্রেস চালানোর জন্য ইতিমধ্যে ১০ জন মোটরম্যান গাজিয়াবাদ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন৷ আবার রক্ষণাবেক্ষণের জন‌্য প্রশিক্ষণ নিয়ে এসেছেন হাওড়ার ২৫ জন ট্রেন এগজামিনার। তাঁরা ইন্টিগ্রাল কোচ ফ‌্যাকট্রিতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি