দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় বাধা নেই: হাইকোর্ট

সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে খারিজ হল পুরসভার চেয়ারম্যানের আর্জি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে পড়লেন দার্জিলিং পুরসভার (DARJEELING MUNICIPALITY) চেয়ারম্যান। অনাস্থা প্রস্তাব আনা আটকাতে চেয়ারম্যান এবং হামরো পার্টি দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। তবে আদালতের রায়, অনাস্থা প্রস্তাব আনায় কোনও বাধা নেই। এই রায়ের পরে জোর কদমে অনাস্থা আনার (পুর আইন, ১৯৯৫) প্রস্তুতি শুরু করেছে গোর্খা প্রজাতান্ত্রিক দল।

সোমবার হাইকোর্টের (HIGH COURT) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে খারিজ হল পুরসভার চেয়ারম্যানের আর্জি। উল্লেখ্য, আদালতের রায়ে স্পষ্ট হল, বুধবার দার্জিলিং পু্রসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনাতে আর কোনও বাধাই থাকল না অনীত থাপার দলের। প্রসঙ্গত, চেয়ারম্যানের মতোই হামরো পার্টি অনাস্থা আটকাতে চেয়ে দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের। সেই আর্জিও এদিন খারিজ হয়ে যায়।

গত ২৪ নভেম্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’র ৬ কাউন্সিলর নোটিস পাঠিয়েছিলেন। বলা হয়েছিল, আলোচনায় বসার জন্য। তবে ১৫ দিন পেরিয়ে গেলেও সেই বৈঠক হয়নি। এরপরে ফের গত ১৩ ডিসেম্বর একই বিষয়ে জানানো হয় ভাইস চেয়ারম্যানকে। তবে বৈঠক সেবারেও না হওয়াতে মিটিং ডাকেন ৩ কাউন্সিলর। বৈঠকের দিন হিসেবে ঠিক করা হয় আগামী বুধবারকে। এরপরেই ‘সিঁদুরে মেঘ’ দেখে আদালতের দ্বারস্থ হয়েছিল চেয়ারম্যান এবং হামরো পার্টি।  তবে আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী বুধবারের অনাস্থা প্রস্তাবে কোনও বাধা নেই।

উল্লেখ্য, ২,৪,৭,৮, ১৩ এবং ১৯ ওয়ার্ডের কাউন্সিলররা দল বদল করে যোগ দিয়েছিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। এর মধ্যে ৪ জন হামরো পার্টির। বর্তমানে ১৬টি আসন অনীত থাপার জোটের দখলে। হামরো পার্টির দখলে ১২ এবং গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি আসন।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী